,

‘প্রতিটি সেশনে ভালো করতে হবে ম্যাচ জিততে হলে’

news-image

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে জয়ের জন্য প্রতিটি টেস্টে পুরো পাঁচ দিনই বাংলাদেশকে ভালো করতে হবে বলে মন্তব্য করেছেন টাইগার দলের বাঁহাতি ওপেনার তামিম ইকবাল। তার মতে টেস্টে জিততে হলে ম্যাচের প্রতিটি সেশন ও প্রতিটি বল ভালো খেলতে হবে।

বুধবার কোনো অনুশীলন করেনি বাংলাদেশ। বিশ্রামে ছিল টেস্ট দলের সদস্যরা। এরই ফাকে বেসরকারি একটি প্রতিষ্ঠানের বাণিজ্যিক দূত হওয়ার অনুষ্ঠানে যোগ দিয়ে তামিম সাংবাদিকদের বলেন, ‘ঘরের মাঠে খেলার কারণে সুবিধা কিছুটা থাকবেই। তবে আগেই বলা যায় না জয় পরাজয়ের বিষয়ে। পাঁচটা দিন ভালো খেলে প্রতিটি সেশন লড়াই করে তবেই জিততে হবে। আর অস্ট্রেলিয়া বাংলাদেশে এসেছে বলে হেরে যাবে এমন ভাবার কোনো কারণ নেই। কারণ ওরা খুবই পেশাদার দল। টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা দল। ’

টাইগার দলের এই বাঁহাতি ব্যাটসম্যান বলেন, তবে তাদের হারানো অসম্ভব নয়। তিনি বলেন, ‘তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে বা জিততে হলে আগে প্রতিটা সেশন, প্রতিটা বলে জিততে হবে। ছোট ছোট স্টেপ জেতার পর তাদের হারানোর চিন্তা করতে হবে। জানি এটা সহজ হবে না, বেশ কঠিন হবে। তবে সেটা অসম্ভবও নয়। সব কিছু মাথায় রেখেই আমরা এগুচ্ছি, দেড় মাস যাবত আমরা অনুশীলন করছি। ’

দীর্ঘ সময়ের প্রশিক্ষণের মধ্য দিয়ে আগামী ২৭ আগস্ট শুরু হতে যাওয়া টেস্টের জন্য বাংলাদেশ পুরোপুরি প্রস্তুত উল্লেখ করে তামিম বলেন, ‘দীর্ঘ সময়ের প্রস্তুতির মাধ্যমে আমরা সবদিক গুছিয়ে নিয়েছি। এখন শুধু কাজে লাগানোর পালা। যে দু’দিন হাতে আছে সে সময় ছোটখাট কোন ক্রুটি থাকলে সেগুলো ঝালিয়ে নেয়া হবে। আশা করছি, ২৭ আগস্টের মধ্যে আমরা সম্পূর্ণ তৈরি হয়ে যাব এবং খুব ভালো টেস্ট সিরিজ হবে। ’

এখানকার স্পিন সহায়ক উইকেটে স্পিনারদের পাশাপাশি ব্যাটসম্যানদেরও উপযুক্ত ভূমিকার রাখতে হবে জানিয়ে তামিম বলেন, ‘হোম কন্ডিশনে স্পিনারদের পাশাপাশি ব্যাটসম্যান ও পেস বোলারদেরও ভালো করতে হবে। ’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের