,

প্রশ্নপত্রে বঙ্গবন্ধুকে হেয়, ১৩ শিক্ষক কারাগারে

news-image

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ইউপি চেয়ারম্যানের সঙ্গে তুলনা করে পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করার অভিযোগে চট্টগ্রামের বাঁশখালীতে রাষ্ট্রদ্রোহ মামলায় ১৩ শিক্ষককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে বাঁশখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিসস্ট্রেট মোহাম্মদ সাজ্জাদ হোসেন এ আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার ওসি মো.আলমগীর হোসেন।

আদালত সূত্রে জানা যায়, চলতি বছরের এপ্রিল মাসে অনুষ্ঠিত মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ‘বাংলদেশ ও বিশ্ব পরিচয়’ বিষয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে গন্ডামারা ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা লেয়াকত আলীর সাথে তুলনা করে প্রশ্নপত্র প্রণয়ন করে পরীক্ষার্থীদের পরিক্ষা নেয়া হয়। ওই দিন পরিক্ষা শেষে সচেতন মহলে বিষয়টি নজরে আসলে তৎক্ষণাৎ সামাজিক গণমাধ্যমে প্রতিবাদের ঝড় উঠে।

বিষয়টি উপজেলা প্রশাসনের দৃষ্টি গোচর হলে তৎক্ষণাৎ প্রশ্নপত্র নির্মাতাকারী বাঁশখালী বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দুকুল বড়ুয়াকে উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলিশে সোপার্দ করে। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে দক্ষিণ চট্টগ্রামের ছয়টি উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও সম্পাদক সহ প্রশ্ন নির্মাতাকারীকে আসামি করে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করে রাষ্ট্রপক্ষ।

মামলা দায়েরের পর ১৩ শিক্ষক সুপ্রিম কোটের্র হাইকোর্ট ডিভিশন থেকে তিন মাসের আগাম জামিন নেয়। বুধবার আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ায় পুনরায় নিম্ন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন অভিযুক্ত ১৩ শিক্ষক। দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ জাতীয় আরও খবর

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে

ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ