,

১৬৬৩ কর্মকর্তা নিয়োগ দেবে বাংলাদেশ ব্যাংক

news-image

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রায়ত্ত সোনালী, রূপালী, জনতা ব্যাংকসহ মোট ছয়টি ব্যাংকসহ দুটি সরকারি আর্থিক প্রতিষ্ঠানে মোট ১ হাজার ৬৬৩ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক লিমিটেডে ৫২৭ জন, জনতা ব্যাংক লিমিটেডে ১৬১ জন, রূপালী ব্যাংক লিমিটেডে ২৮৩ জন, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডে ৩৯ জন, বাংলাদেশ কৃষি ব্যাংকে ৩৫১ জন ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ২৩১ জনকে নিয়োগ দেওয়া হবে।

এছাড়া বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন একজন ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে (আইসিবি) ৭০ জনসহ মোট ১ হাজার ৬৬৩ জন নিয়োগ দেওয়া হবে। তবে পদের সংখ্যা পরে বাড়তে বা কমতে পারে বলেও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন। তবে আগ্রহী প্রার্থীদের বয়সসীমা ১ আগস্ট ২০১৭ তারিখে সর্বোচ্চ ৩০ বছর এবং মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের