,

পাঁচ ম্যাচ নিষিদ্ধই থাকছেন রোনালদো

news-image

স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছ থেকে প্রত্যাখ্যাত হওয়ার পর আশা নিয়েই দেশটির ক্রীড়া আদালতের দারস্ত হয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে এখান থেকেও হতাশ হয়ে ফিরতে হয়েছে দলটির। রোনালদোর নিষেধাজ্ঞার বিপক্ষে করা আপিলটি দেশটির ক্রীড়া আদালত খারিজ করে দিয়েছে।

স্প্যানিশ সুপার কাপে বার্সেলোনার বিপক্ষে ৩-১ গোলে জয় পাওয়া ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন রোনালদো। তবে মাঠ ছাড়ার আগে রেফারিকে ধাক্কা দেন। বিষয়টি স্প্যানিশ ফুটবল ফেডারেশনের বিবেচনায় ‘নিপীড়ন’ হিসেবে বিবেচিত হয়েছে। ক্যারিয়ারের ১০ম লাল কার্ড পাবার কারণে এমনিতেই পর্তুগীজ অধিনায়ক এক ম্যাচ নিষিদ্ধ হতেন। কিন্তু রেফারিকে ধাক্কা দেওয়ার অপরাধে তাকে আরো চার ম্যাচ নিষিদ্ধ করা হয়।

এদিকে নিষেধাজ্ঞার কারণে বার্সেলোনা ও দেপোর্তিভো লা করুনার বিপক্ষে মাঠে নামা হয়নি রোনালদোর। ভালেন্সিয়া, লেভান্তে ও রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে খেলা হবে না চারবারের বর্ষসেরা ফুটবলারের। আগামী ২০ সেপ্টেম্বর রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুমে প্রথমবারের মতো লা লিগায় খেলবেন রোনালদো।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে