,

সাকিব-মোস্তাফিজকে নিয়েই চিন্তিত অস্ট্রেলিয়া

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে, টি-টোয়েন্টি বা টেস্ট ক্রিকেটের যে কোন ফরম্যাটেই বোলারদের উপর রীতিমত চড়াও হন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল। শেষ দিকে দ্রুত গতিতে রান তুলে দলকে এনে দেন বড় সংগ্রহ। তবে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও মোস্তাফিজকে নিয়ে চিন্তিত অস্ট্রেলিয়া। এমনটাই জানিয়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল।

বুধবার শেরে বাংলায় অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে ম্যাক্সওয়েল বলেন, ‘আইপিএলে আমরা মোস্তাফিজের বল খেলেছি। সে সত্যিই ব্যতিক্রম একজন বোলার। সে টেস্ট কম খেললেও গুরুত্বপূর্ণ সময়ে অনেকগুলো উইকেট নিয়েছে। সে এমন একজন বোলার যে বলে সুইং করা তে পারে এবং অবিশ্বাস্যভাবে স্লো বল করতে পারে। এ ছাড়া শেষ মুহূর্তে সে তার বল ডেলিভারির ধরন পরিবর্তন করতে পারে। যা আমাদের ব্যাটসম্যানদের জন্য সে খুব বিপজ্জনক হয়ে উঠতে পারে।’

সাকিবের প্রশংসা করে ম্যাক্সওয়েল বলেন, ‘সে খুবই অভিজ্ঞ খেলোয়াড়। সে বিশ্বের নাম্বার ওয়ান অলরাউন্ডার। আমরা ভালোভাবেই জানি সে একজন সত্যিকারের ক্রিকেট প্রতিভা।’

এদিকে নিজের সঙ্গে সাকিবের পার্থক্যের কথা উল্লেখ করে ম্যাক্সওয়েল আরও বলেন, ‘আমি মূলত একজন ব্যাটসম্যান আর সাকিব একজন প্রকৃত অলরাউন্ডার। আমি রান করে দলকে সাহায্য করি, আর সে দুইভাবেই।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে