,

বাংলা চলচ্চিত্রে নায়করাজের অবদান সবার ওপরে : শাকিব খান

news-image

বিনোদন প্রতিবেদক : বাংলা চলচ্চিত্রে নায়করাজ রাজ্জাকের অবদান সবার ওপরে বলে দাবি করেছেন ঢালিউডের আলোচিত অভিনেতা শাকিব খান। নায়করাজের দাফন শেষে আবেগাপ্লত কণ্ঠে শাকিব বলেন, সম্রাটের (নায়ক রাজের ছোট ছেলে খালিদ হোসাইন সম্রাট) কাছ থেকে তার মৃত্যুর খবর পেয়ে বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম।

সবাই তার জন্য দোয়া করবেন। যাতে তিনি ওপারেও নায়করাজ হয়েই থাকেন।শাকিব খান বলেন, আমি তার সন্তানের মতো ছিলাম। সবসময় তার প্রেরণাকে সামনে রেখে এগিয়ে গেছি। সুঃখে হোক, দুঃখে হোক তার কাছে গিয়েছি। শেষবার তার সঙ্গে দেখা হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে। আমি তাকে সালাম করেছিলাম। কীভাবে সামনে এগিয়ে যাব সে বিষয়ে তিনি আমাকে অনেক পরামর্শ দিয়েছেন।

শাকিব খান আরও বলেন, সবসময় তাকে পাশে পেয়েছি। তিনি কখনই কাউকে ফিরিয়ে দিতেন না। তার দরজা সবসময় সবার জন্য খোলা থাকতো। নায়করাজের পরে যত স্টার-সুপারস্টার-অভিনেতা-অভিনেত্রী আসবে, তার আদর্শকে সামনে নিয়েই এগোবে। তার অবদান বাংলা চলচ্চিত্র সবার ওপরে।

নায়ক রাজের সবচেয়ে আদরের সন্তান তার ছোট ছেলে খালিদ হোসাইন সম্রাট। দাফন সম্পন্ন হওয়ার পর সম্রাট বলেন, বাবা কাউকে কখনো কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করে দেবেন। খুব শান্তির মধ্যে তিনি মারা গেছেন। আমার হাতেই তার শেষ নিঃশ্বাস পড়েছে। সবাই তার আত্মার মাগফেরাতের জন্য দোয়া করবেন। আগামী শুক্রবার বাদ আসর গুলশান আজাদ মসজিদে কুলখানির আয়োজন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের