,

নায়করাজের বিদায়ে ভারাক্রান্ত শাকিব খান

news-image

বিনোদন প্রতিবেদক : সব মৃত্যু মেনে নেওয়া যায় না। তবুও মেনে নিতে হয় এই নির্মম সত্যকে, নিরুপায়ের পায়ে ধন্যা দিয়ে দুফোঁটা অশ্রু বিসর্জন দেওয়া ছাড়া আর কীই বা করা যায়। কিন্তু মন কী আর মানে! আজ হারালাম নায়ক রাজ রাজ্জাককে। এই শূন্যতা পূরণ করে দিতে পারে- তেমন মহাকর্মণ্য কি আর দ্বিতীয়বার জন্ম নেবে এই বাংলায়?

চলচ্চিত্রাঙ্গনে শোকের মাতম। কীসের শুটিং ব্যস্ততা আর কীসের বিনোদন, আজ কেবলই শোকের ঘনঘটা। মহানায়কের প্রয়াণের খবর পেয়ে তার বাড়িতে ছুটে গিয়েছিলেন বর্তমান সময়ের আরেক নক্ষত্র শাকিব খান। মানিকই তো মানিকের মূল্য বোঝে, রতনের ব্যথায় কাঁদে রতন। আর তাই প্রয়াণের খবর পেয়ে শাকিব খান দুদণ্ড দেরি করেননি। ছুটে গিয়েছেন নায়করাজের পরিবারবর্গের কাছে, সান্ত্বনা দিতে। বিয়োগ ব্যথায় ভারাক্রান্ত শাকিব খান। তাকে কে দেবে সান্ত্বনা?

বিয়োগ বেদনায় ভারাক্রান্ত শাকিব খান। 

শাকিব খানের মুখ দেখেই বোঝা যাচ্ছে নায়করাজের প্রয়ানে তিনি কতটা ভেঙে পড়েছেন। 

প্রয়াত রাজ্জাক পরিবারকে সান্ত্বনা প্রদান করছেন চিত্রনায়ক শাকিব। 

নায়করাজের পরিবারবর্গ। 

প্রিয়.কম

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে