,

কেজিতে ১০ টাকা কমিয়ে তিন পণ্য বিক্রি করবে টিসিবি

news-image

 

নিজস্ব প্রতিবেদক : ক্রেতার নাগালে নেই ভোগ্যপণ্য। নানা অজুহাতে বেড়েই চলেছে দাম। এমন অবস্থায় ঈদ-উল-আযহাকে সামনে রেখে নায্যমূল্যে তিনটি পণ্য বিক্রি করবে টিসিবি। ভোজ্যতেল, মশুর ডাল ও চিনি নিয়ে আগামী রোববার থেকে মাঠে নামবে টিসিবির প্রায় ২,৮৫৩ জন ডিলার। এছাড়া ১৮৫টি ট্রাকেও থাকবে পণ্য।

সংস্থাটির মুখপাত্র হুমায়ন কবীর জানান, ২৭-৩১ আগস্ট পর্যন্ত পাঁচদিন খোলা বাজারে পণ্য বিক্রি করার উদ্যোগ নেয়া হয়েছে। দামের উত্তাপ থেকে ক্রেতাকে স্বস্তি দিতেই এমন উদ্যোগ নিয়ে রাষ্ট্রায়ত্ব এই প্রতিষ্ঠান।

পণ্য তিনটির মূল্য নির্ধারণ করে দিয়েছে বাণিজ্যমন্ত্রণালয়। একজন ভোক্তা ৫৫ টাকায় কিনতে পারবেন এককেজি চিনি। এ জন্য রাষ্ট্রায়ত্ব এই প্রতিষ্ঠানকে কেজিতে ভর্তুকি গুণতে হবে প্রায় নয় টাকা। আর খোলা বাজারে এখন প্রতিকেজি চিনির খুচরা মূল্য ৬০ থেকে ৭০ টাকা। খুচরা বাজারে ৯০-৯৫ টাকায় পাওয়া যাচ্ছে মাঝারি মানে এককেজি মশুর ডাল। তবে, টিসিবি বিক্রির মূল্য ৭০ টাকা। এ জন্য কেজিতে ভর্তুকি দিতে হবে ১১ টাকা। আর একলিটার সয়াবিন তেলের বিক্রি মূল্য নির্ধারণ করা হয়েছে ৮৫ টাকা। তবে, বাজার মূল্য ১০২ থেকে ১০৬ টাকা। এই পণ্যের জন্য টিসিবিকে লিটারপ্রতি ভর্তুকি গুণতে হবে প্রায় ১৫ টাকা।

একজন ডিলার উত্তোলন করতে পারবেন ২০০-৭০০ কেজি পর্যন্ত চিনি, ২০০ থেকে ১০০০ কেজি পর্যন্ত মশুর ডাল এবং ২০০ থেকে ৪০০ লিটার পর্যন্ত সয়াবিন তেল।

টিসিবি ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ বলেন, বাজার মূল্য থেকে কমপক্ষে ১০ টাকা কেজিতে দামের পার্থক্য না হলে ভোক্তার কাছে টিসিবির পণ্যে চাহিদা থাকে না। যৌক্তিক মূল্য নির্ধারণ তাগিদ দেন তিনি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের