,

বাংলাদেশের র‌্যাংকিংয়ে আটে ওঠার সুযোগ

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই দেশের মাটিতে সমীহ জাগানো দল বাংলাদেশ। সবশেষ ইংল্যান্ড ও শ্রীলঙ্কাকে হারিয়ে টেস্টেও নিজেদের শক্তি জানান দিয়েছে। এবার ঘরের মাটিতে টাইগারদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। আর এ সিরিজে মুশফিক বাহিনীর সামনে সুযোগ রয়েছে র‌্যাংকিংয়ের আটের ওঠার।

দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশ যদি ২-০ তে সিরিজ জেতে তবে অস্ট্রেলিয়া ৯২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থানে নেমে যাবে। অপরদিকে বাংলাদেশ ৮১ পয়েন্ট নিয়ে অষ্টমে উঠে আসবে। বাংলাদেশ যদি ১-০ তে সিরিজ জেতে তাহলে অস্ট্রেলিয়ার পয়েন্ট হবে ৯৪ এবং তারা নেমে আসব পঞ্চমে। সেক্ষেত্রে বাংলাদেশ ৭৯ পয়েন্ট নিয়ে উঠে আসবে অষ্টমে। দুই ম্যাচের সিরিজটি ড্র হলে অস্ট্রেলিয়ার পয়েন্ট দাঁড়াবে ৯৭ এবং অবস্থান হবে পঞ্চম। আর ৭৪ পয়েন্ট নিয়ে এ ক্ষেত্রেও অষ্টমে উঠে আসার সুযোগ থাকছে টাইগারদের।

সিরিজটি অস্ট্রেলিয়া ১-০ তে জিততে পারলে ১০০ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানেই থাকতে পারবে অজিরা। আর ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় টেস্টে হারালে ৬৬ পয়েন্ট নিয়ে অষ্টম অবস্থানে উঠে আসবে বাংলাদেশ।

উল্লেখ্য, প্রথম টেস্ট শুরু হবে আগামী ২৭ আগস্ট মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে। আর শেষ টেস্ট শুরু হবে ৪ সেপ্টেম্বর চট্টগ্রামে।
বর্তমান র‌্যাংকিং ও রেটিং-

১। ভারত -১২৫
২। দক্ষিণ আফ্রিকা-১১০
৩। ইংল্যান্ড-১০৫
৪। অস্ট্রেলিয়া- ১০০
৫। নিউজিল্যান্ড- ৯৭
৬। পাকিস্তান- ৯৩
৭। শ্রীলঙ্কা-৯০
৮। ওয়েস্ট ইন্ডিজ- ৭৫
৯। বাংলাদেশ-৬৯

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের