,

চলচ্চিত্র অভিভাবক শূন্য হয়ে গেল : মিশা

news-image

বিনোদন প্রতিবেদক : রাজ্জাক সাহেব মারা যাওয়ায় চলচ্চিত্র অভিভাবক শূন্য হয়ে গেল। তার শূন্যতা কোনোদিন পূরণ হবে না।

সোমবার রাত সাড়ে ১০টায় রাজ্জাকের গুলশানের বাসায় তার মৃত্যুতে ছলছল চোখে এমনটা বলছিলেন খল অভিনেতা ও শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর।

তিনি বলেন, আমার অভিনয় ক্যারিয়ারে দেখেছি রাজ্জাক সাহেব ছিলেন বট বৃক্ষের মত। সব সময় তিনি চলচ্চিত্রের পাশে ছিলেন। এই ইন্ডাস্ট্রি তার অবদান কোনো দিন ভুলবে।

চলচ্চিত্রের পরিবারের পক্ষ থেকে মিশা রাজ্জাকের মৃত্যুতে গভীর শ্রদ্ধা ও শোক জানান।

আজ (সোমবার) ৬টা ১৩ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নায়করাজ রাজ্জাক। তার মৃত্যুতে চলচ্চিত্রাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

দীর্ঘদিন অসুস্থ থাকার পর বিকেলে রাজ্জাকের শারীরিক অবস্থা খারাপ হয়। এরপর তাকে ইউনাইটেড হসপিটালে আনা হলে চিকিৎসক ডা. মোমেনুজ্জামান জানান- রাজ্জাকের পালস ও প্রেসার পাওয়া যাচ্ছিল না। তারপর তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।বর্তমানে রাজ্জাকের মরদেহ ইউনাইটেড হসপিটালের হিমঘরে রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের