,

কন্যা সন্তানের মা হলেন রিচি

news-image

বিনোদন প্রতিবেদক : অভিনেত্রী রিচি সোলাইমানের কোল জুড়ে এসেছে ফুটফুটে এক কন্যা সন্তান। ২১ আগস্ট সোমবার স্থানীয় সময় বেলা ২টা ৪৪ মিনিটে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইনসে প্রেসবেটিরিয়ান হসপিটালে রিচির অস্ত্রোপচার করা হয়। রিচির মেয়ের নাম রাখা হয়েছে ইলমা রায়া মালিক।

রিচির স্বামী রাশেক মালিক আজ ২২ আগস্ট মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে এ খবর জানিয়েছেন। তিনি আরও জানান, মা আর নবজাতক দুজনই সুস্থ আছেন।

রিচি এখন আছেন যুক্তরাষ্ট্রে, তার স্বামীর কাছে। এই দিয়ে দ্বিতীয়বারের মতো মাতৃত্বের স্বাদ পেলেন জনপ্রিয় এই অভিনেত্রী। এর আগে ২০১০ সালের ১ অক্টোবর প্রথম সন্তানের বাবা-মা হন তারা। ছেলের নাম রাইয়ান। রিচি বিয়ে করেন ২০০৮ সালের ২৮ ফেব্রুয়ারি। রিচির স্বামী রাদেশ নিউইয়র্ক পুলিশ বিভাগের একজন কর্মকর্তা।

নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরী ফেসবুকে জানান, নায়করাজ রাজ্জাক আর রিচির জন্মদিন একই তারিখে, ২৩ জানুয়ারি। আর রাজ্জাক যেদিন মারা গেলেন, সেদিনই জন্ম হলো রিচির মেয়ে ইলমা রায়া মালিক। ব্যাপারটা তার কাছে কাকতালীয় বলে মনে হয়েছে!

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের