,

বাপ্পি আসছেন না, নায়করাজের দাফন আজই

news-image

বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাকের মেজো ছেলে রওশন হোসেন বাপ্পি কানাডা থেকে আগামীকাল বুধবার ঢাকায় আসছেন না। তাই আজই দাফনের সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার।

পরিবারের বরাত দিয়ে আরেক বরেণ্য অভিনেতা আলমগীর বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজ্জাকের পরিবার সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টায় নায়করাজের মরদেহ নেয়া হবে এফডিসিতে। সেখানে প্রথম জানাজা শেষে তাকে গার্ড অব অনার দেয়া হবে। সর্ব সাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য দুপুর ১২টায় মরদেহ শহীদ মিনার প্রাঙ্গণে নিয়ে যাওয়া হবে। এরপর বেলা ৩টায় গুলশানের আজাদ মসজিদে সর্বশেষ জানাজা শেষে বনানী বুদ্ধিজীবী কবরস্থানে তার মরদেহ রাষ্ট্রীয় সম্মানে সমাহিত করা হবে।

এর আগে আলমগীর জানিয়েছিলেন, নায়করাজের মরদেহ দাফনে সময় পরিবর্তিত রয়েছে। রাজ্জাক ভাইয়ের মেজো ছেলে বাপ্পি আগামীকাল বুধবার ভোরে কানাডা থেকে দেশে ফিরবে। সে তার বাবাকে যে কোনো মূল্যে শেষবারের মতো দেখতে মায়ের কাছে আবদার করেছিল। ভাবী আমাদের অনুরোধ জানিয়েছিল আরেকটা দিন মরদেহ রাখার ব্যবস্থা করতে। তাই নতুন করে সিদ্ধান্ত নিতে হয়েছিল। কিন্তু সকালে আবারও সিদ্ধান্ত পরিবর্তন করতে আমরা বাধ্য হয়েছি।

উল্লেখ্য, সোমবার সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে রাজধানীর ইউনাইটেড হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজ্জাক।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা