,

বঙ্গবন্ধুর খুনীদের মুক্তিযুদ্ধ খেতাব বাতিলে প্রক্রিয়া শুরু : মোজাম্মেল হক

news-image

দেশের সর্বোচ্চ আদালত তাদের বঙ্গবন্ধুর খুনী সাব্যস্ত করে সর্বোচ্চ সাজা দিলেও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেখা যায় এখনও তাদের দুজনের নাম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের তালিকায়। এখনও ‘বীর বিক্রম’ ও ‘বীর উত্তম’ হিসেবে ওই ওয়েবসাইটে সবার কাছে পরিচিত হচ্ছেন বঙ্গবন্ধুর দুই খুনী ক্যাপ্টেন নূর চৌধুরী ও মেজর শরিফুল হক ডালিম।

১৯৭৫ সালের নারকীয় হত্যাযজ্ঞের কুশীলবদের এমন উপাধি এখনও কেন বহাল রয়েছে বা সেটা প্রত্যাহার করতে কী ধরণের পদক্ষেপ নেওয়া হচ্ছে, এমন প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, এই দুই খুনীর খেতাব বাতিলের প্রক্রিয়া আমরা শুরু করেছি। মুক্তিযুদ্ধের পর হওয়া খেতাব কমিটি এখন নেই। তারা থাকলে সেটা প্রত্যাহার করতে পারতো। তাই এখন এটা রাষ্ট্রপতির কাছে যাবে। এছাড়া আইন মন্ত্রণালয়ে বিষয়টি আমরা জানিয়েছি। তাদের পরামর্শমতো যেভাবে করা দরকার সেভাবেই এটা বাতিলের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামী বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি নুর চৌধুরী ১৯৯৬ সাল থেকে কানাডায় বসবাস করছে। আর বঙ্গবন্ধুকে খুনের পর পর মেজর ডালিম বাংলাদেশ বেতারে নিজেই হত্যার সাথে জড়িত থাকার কথা ঘোষণা দেয়। মৃত্যুদণ্ডের সাজা পাওয়ার পর দীর্ঘদিন লিবিয়ায় পলাতক থেকে স্পেনে আশ্রয় নেয় এই খুনী।

সূত্র : চ্যালেন আই

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের