,

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজে সেই গোল্ড-আলিম দার

news-image

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য আম্পায়ার ঠিক করে দিয়েছেন ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। এর হলেন-পাকিস্তানের আলিম দার, ইংল্যান্ডের ইয়ান গোল্ড ও নিউজিল্যান্ডের নাইজেল লং। এই সিরিজে থাকছে আলোচিত ডিসিশন রিভিউ সিস্টেমও (ডিআরএস)। ২৭-৩১ আগস্ট ঢাকায় প্রথম টেস্টে বাংলাদেশের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। এরপর ৪-৮ সেপ্টেম্বর চট্টগ্রামে শুরু হবে দ্বিতীয় টেস্ট।

আলিম দার ও ইয়ান গোল্ডকে নিয়ে বাংলাদেশের একটা দুঃস্মৃতি আছে। ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডকে মাটিতে নামিয়ে প্রথমবারের মত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে লাল-সবুজের দেশটি। ওই ম্যাচে সবাইকে অবাক করে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সেঞ্চুরির স্বাদ পান মাহমুদউল্লাহ রিয়াদ। একটা নয় পরপর দুই ম্যাচেই শতক হাঁকান বাংলাদেশের ‘সাইলেন্ট কিলার’। ৯ মার্চ অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে ১০৩ রানের পর ১৩ মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে ১২৮ রানের ঝলমলে ইনিংস খেলেন রিয়াদ।

দুর্বার বাংলাদেশের প্রত্যাশাও বেড়ে যায় দ্বিগুণ। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের সামনে প্রতিপক্ষ ভারত। সে ম্যাচে বিতর্ক ছুঁয়ে বাংলাদেশকে বিদায় করে জয় পায় ভারতীয়রা। একটি নো বল নিয়ে বিতর্কের সূত্রপাত। ৯৯ রানে ব্যাট করছিলেন রোহিত শর্মা। বল হাতে বাংলাদেশি পেস বোলার রুবেল হোসেন। ফুলটস বলে মিড উইকেটে ক্যাচ দিয়ে ২২ গজ ছাড়ার পথে রোহিত। হঠাৎ আম্পায়ার আলিম দারের কল, নো বল। টিভি রিপ্লেতে দেখা যায় এটা মোটেও নো বল নয়। এমন একটি ম্যাচে আম্পায়ারের ভুল সিদ্ধান্তের বলি হলো বাংলাদেশ।

জীবন পেয়ে রোহিত তার ইনিংসটা টেনে নিয়ে গেলেন অনেকদূর। শেষমেশ দলকে ২৭ বলে ৪৫ রানের ঝড়ো ইনিংস উপহার দেন রোহিত। মূলত রোহিতের ব্যাটে ভর করে বাংলাদেশের মাথায় রানের বোঝা চাপিয়ে দেয় ভারত। এখানেই শেষ নয়, রান তাড়ায় নেমে আরেকটি ভুল সিদ্ধান্ত ম্যাচ থেকে ছিটকে দেয় বাংলাদেশকে। ৩৩ রানে দুই উইকেট পড়া বাংলাদেশের হাল ধরেন দুর্দান্ত ফর্মে থাকা মাহমুদউল্লাহ রিয়াদ।

মোহাম্মদ সামির বলে বড় শট খেলেন রিয়াদ। বাউন্ডারির কাছে থাকা শিখর ধাওয়ান রিয়াদের বলটি তালুবন্দী করে উইকেট উদযাপন করেন। ততক্ষণে আম্পায়ারও আঙ্গুল উঁচিয়ে জানান রিয়াদ আউট। কিন্তু টিভি রিপ্লেতে ধরা পড়ে ক্যাচটি নেওয়ার সময় ধাওয়ানের পা সীমানা ছুঁয়েছে। চারদিকে তুমুল আলোচনা। ভারতের সাবেক ক্রিকেটার থেকে শুরু করে অনেকেই চটেছেন ম্যাচের দায়িত্বে থাকা দুই আম্পায়ার আলিম দার ও ইয়ান গোল্ডের ওপর। এমন বিতর্কিত ম্যাচে খুব একটা লড়াই করতে পারেনি বাংলাদেশ। ১৯৩ রানে অলআউট হয়ে যায় টাইগাররা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে