,

আরও কমেছে ট্রাম্পের জনপ্রিয়তা

news-image

আন্তর্জাতিক ডেস্ক :গত দুই সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা আরও কমেছে। রক্ষণশীল ট্যাবলয়েড ডেইলি মেইলের এক প্রতিবেদন থেকে এ কথা জানা গেছে। এনবিসি/মারিস্ট-এর জরিপকে উদ্ধৃত করে প্রতিবেদনটি তৈরি করেছে মেইল অনলাইন।

ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, পেনিসেলভিনিয়া, উইসকনসিন ও মিশগানের মতো গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে ৪০ শতাংশের নিচে নেমে গেছে ট্রাম্পের জনপ্রিয়তা।

এনবিসি/মারিস্ট জরিপ শুরু হয় রবিবার। একদিন আগেই শার্লটসভিলে বর্ণবাদী ও বর্ণবাদবিরোধীদের সংঘর্ষ হয়। জরিপে দেখা যায়, মিশিগানের ৩৬ শতাংশ ভোটার ট্রাম্পের পক্ষে। পেনিসেলভেনিয়ায় এই সংখ্যা ৩৪ শতাংশ ও উইসকনসিনে ৩৪ শতাংশ।

উইসকনসিনে ৫৬ শতাংশ ভোটার ট্রাম্পের বিপক্ষে অবস্থান নিয়েছেন। মিশিগানে ৫৫ শতাংশ ও পেনিসেলভিনিয়ায় ৫৩ শতাংশ। এই তিন অঙ্গরাজ্যের ৬০ শতাংশেরও বেশি ভোটার জানান যে ট্রাম্পের কারণে তারা বিব্রত। মিশিগান ও উইসকনসিনের ৬৪ শতাংশ। পেনিসেলভেনিয়ায় ৬৩ শতাংশ।

অন্যদিকে ট্রাম্পের এমন মন্তব্যে খুশি পেনিসেলভেনিয়া ও উেইসকনসিনের ২৫ শতাংশ ভোটার। মিশিগানে এই সংখ্যা ২৮ শতাংশ।

তবে অর্থনীতি বিষয়ে জানতে চাইলে নাগরিকরা জানান তারা ট্রাম্পের ব্যাপারে সন্তুষ্ট। মিশিগানের ৪২ শতাংশ ভোটার মনে করে ট্রাম্পের কারণে মার্কিন অর্থনীতি শক্তিশালী হয়েছে। পেনিসেলভেনিয়ায় সেটা ৪৫ শতাংশ আর উইসকনসিনে ৪১ শতাংশ।

প্রতি ১০ জনের ৬জনই মনে করেন ট্রাম্পের নেতৃত্বে বিশ্বে যুক্তরাষ্ট্রের অবস্থান দুর্বল হচ্ছে। এতে করে ২০১৮ সালে ডেমোক্রেটদের জন্য পথ খোলা থাকলো।

মিশিগানের ভোটাররা ডেমোক্রেটদেরকে রিপাবলিকানদর চেয়ে ১৩ পয়েন্ট এগিয়ে রাখছেন। পেনিসেলভেনিয়া ও উইনকনসিনের ভোটারর এগিয়ে রাখছেন ১০ ও ৮ পয়েন্ট।

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর