,

তাসকিনের স্বপ্নের উইকেট স্মিথ-ওয়ার্নার

news-image

স্পোর্টস ডেস্ক :দীর্ঘ ১১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলার অপেক্ষায় বাংলাদেশ। তাসকিন আহমেদের কাছে ব্যাপারটা অনেকটা স্বপ্ন পূরণের মতো। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে থাকা ক্রিকেটারদের কেউই এখন পর্যন্ত অজিদের বিপক্ষে টেস্ট খেলেনি। স্বপ্নের সিরিজে আরও একটি স্বপ্ন পূরণের জন্য মুখিয়ে আছেন জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ।

বাংলাদেশের বিপক্ষে অজিদের নেতৃত্ব দেবেন স্টিভেন স্মিথ। তার সহকারী হিসেবে থাকছেন ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। অভিজ্ঞ দুই ক্রিকেটারের উইকেটের দিকেই নজর তাসকিনের। জানালেন, স্মিথ-ওয়ার্নারের উইকেট তার কাছে স্বপ্নের উইকেট। ঘরের মাঠে আসন্ন সিরিজেই নিজের এই স্বপ্ন পূরণ করতে চান ডানহাতি পেসার।

সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে তাসকিন বলেন, ‘টেস্টে প্রত্যেকটা উইকেটই গুরূত্বপূর্ণ। ওদের টপঅর্ডার ব্যাটসম্যানদের সবাই ভালো ফর্মে রয়েছে। অভিজ্ঞদের পাশাপাশি নতুনরাও ধারাবাহিকভাবে ভালো করছে। আমার স্বপ্নের উইকেটে ওয়ার্নার- স্মিথের নাম আছে। তবে আমি সুযোগ পেলে একটা ম্যাচ উইনিং স্পেল করতে চাই।’
অজিদের বিপক্ষে প্রথম টেস্ট দলে ডাক পাওয়ায় নিজেকে ভাগ্যবান উল্লেখ করে তাসকিন বলেন, ‘টেস্ট স্কোয়াডে থাকাতে পারাটা শান্তি পাওয়ার মতোই ব্যাপার। আমি নিজেকে ভাগ্যমান মনে করি। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে থাকতে পেরে আমি আনন্দিত এবং নিজেকে ভাগ্যমান মনে করছি।’
প্রথম টেস্টের আগে বাংলাদেশ শিবিরে স্বস্তির সংবাদ মুমিনুল হকের ফিরে আসা। তবে চোখের সমস্যার কারণে প্রথম টেস্টের দল থেকে বাদ পড়তে হয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতে। অন্যান্য ক্রিকেটারদের মতো মুমিনুলের ফেরায় খুশি হলেও মোসাদ্দেক বাদ পড়ায় ব্যথিত তাসকিন, ‘মুমিনুল ভাইয়ের ফিরে আসাটা আনন্দের ব্যাপার। তিনি তো পরিবারেরই অংশ। তবে আনন্দ যেমন হচ্ছে, আবার খারাপও লাগছে। কারণ মোসাদ্দেকের না থাকাটা দুঃখজনক। কিন্তু চোখের অসুস্থতার কারণে সে খেলতে পারলো না।’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের