,

মৃত্যু এঁকে দিল ৫৫ বছরের দাম্পত্য জীবনে বিচ্ছেদ

news-image

বিনোদন প্রতিবেদক : টালিগঞ্জের মোল্লাবাড়িতে আকবর হোসেন ও মিনারুন্নেসার ছোট ছেলে আবদুর রাজ্জাক মাত্র ১৯ বছর বয়সে ১৯৬২ সালে বিয়ে করেন লক্ষ্মীকে। সুখে দুখে সব সময় পাশাপাশি ছিলেন রাজ্জাক-লক্ষ্মী। ফিল্ম ইন্ডাস্ট্রিতেও ঈর্ষার বিষয় ছিলেন এই দম্পতি। দীর্ঘ ৫৫ বছরের দাম্পত্য জীবনে বিচ্ছেদ এঁকে দিল একটি মৃত্যু।

না ফেরার দেশে চলে গেলেন নায়করাজ রাজ্জাক। গতকাল সোমবার সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজ্জাক।

প্রিয় মানুষ ও সুখে দুখের সঙ্গীর মৃত্যুতে শোকে পাথর হয়ে গেছেন তার স্ত্রী লক্ষ্মী। ইউনাইটেড হাসপাতালে তাঁকে দেখা গেল নির্বাক, কেউ কথা বলতে গেলেও নীরবে কেঁদে যাচ্ছেন। আসলে এই সময় কোনো সান্ত্বনা কাজ করে না। বিচ্ছেদ বড় বেদনাময়। যে রুমে রাজ্জাকের মরদেহ রাখা ছিল তার বাইরেই বসে ছিলেন রাজ্জাকের স্ত্রী লক্ষ্মী।

বড় ছেলে বাপ্পারাজ, ছোট ছেলে সম্রাটের ছেলেমেয়েদের সাথে সুখেই কাটছিল দিন। হাসি তামাশা আর বেড়ানো এসব নিয়েই সুখের সংসার ছিল রাজ্জাকের। সেসব কিছু ছেড়ে আজ তিনি পাড়ি জমালেন পরপাড়ে।

১৯৬৪ সালে শরণার্থী হয়ে ঢাকায় আসেন। এর পর জড়িয়ে পড়েন চলচ্চিত্রে। দু’একটা সিনেমায় ছোটখাটো চরিত্রে অভিনয় করার পর ৬৭ সালে মুক্তি পায় নায়ক হিসেবে তার প্রথম ছায়াছবি বেহুলা। সেই থেকে শুরু।

রাজ্জাকের নায়ক জীবনে জন্ম হয়েছে বেশ কয়েকটি সাড়া জাগানো জুটি। রাজ্জাক-কবরী জুটির কথা আজও মানুষের মুখে মুখে ফেরে।
এর মধ্যে বেশ কয়েকটিই পেয়েছে ক্লাসিকের খ্যাতি। আগের দিনের অনেক তারকার মতো এখনকার তারকাদের চোখেও রাজ্জাক একজন আইডল।

অভিনয় জীবনের এক পর্যায়ে ছবি পরিচালনার কাজও শুরু করেন রাজ্জাক। ষোলটির মতো ছায়াছবি পরিচালনা করেছেন তিনি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের