,

প্রচণ্ড গরমে শুটিং করছেন সালমান

news-image

বিনোদন ডেস্ক : আজকাল দর্শক পর্দায় শুধু তারকাদের দিকেই লক্ষ রাখে না, বরং তারকার পেছনে থাকা দৃশ্যগুলোর প্রতি সমানভাবে নজর রাখে। ফলে এখন কোনো ছবির চিত্রায়ণের জায়গাগুলো অভিনেতা-অভিনেত্রীদের মতো সমান গুরুত্বপূর্ণ। তাই হয়তো সালমান খান তাঁর আসন্ন ছবি ‘টাইগার জিন্দা হ্যায়’-এর জন্য শুটিং করে বেড়াচ্ছেন বিভিন্ন বিশ্বের শহরে। তারই ধারাবাহিকতায় মরক্কোর পর এবার আবুধাবিতে পৌঁছেছেন সালমান।

পিঙ্কভিলার খবরে প্রকাশ, আবুধাবির প্রচণ্ড গরমে শুটিং করছেন সালমান। সম্প্রতি সেখানকার একটি ছবি ভাইরাল হয়ে যায় ইন্টারনেট দুনিয়ায়। ছবিটিতে সহতারকা নবাব শাহের সঙ্গে দেখা যায় সালমানকে। তাঁর পরনে ছিল বাদামি রঙের কার্গো প্যান্ট ও ধূসর বর্ণের গোলগলার টি-শার্টের ওপর জড়ানো স্কার্ফ।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে ‘টাইগার জিন্দা হ্যায়’ সম্পর্কে সালমান বলেন, “আমি নিশ্চিত এটি ‘এক থা টাইগারে’র তুলনায় আরো বড় কিছু হতে যাচ্ছে। প্রথম খণ্ডটি আমরা যেখান থেকে শেষ করেছিলাম, দ্বিতীয় খণ্ডটি ঠিক সেখান থেকেই শুরু হবে। ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতে এমন কিছু থাকছে, যা ভারতীয় সিনেমায় এর আগে কেউ কখনো দেখেনি। ছবিটির অ্যাকশন দৃশ্যগুলো অনেক উঁচু মানের।”

ছবিটির অ্যাকশন দৃশ্য নিয়ে সালমান আরো বলেন, ‘অস্ট্রিয়া ও আবুধাবিতে আমি যে অ্যাকশন দৃশ্যগুলোতে অভিনয় করেছি, সেগুলো অন্য স্তরের। সেখানে ঘোড়া রয়েছে, ট্যাঙ্ক রয়েছে, বড় অস্ত্র রয়েছে এবং গোটা সেনাবাহিনীর পটভূমি রয়েছে। আপনি হলিউড ছবিতে এই দৃশ্যগুলো দেখেছেন। ছবির পটভূমিগুলো সত্যিকারের ঘটনা থেকে নেওয়া হয়েছে। এটা আসলেই দারুণ একটি স্ক্রিপ্ট। আমি আপনাদের কাহিনীগুলো বলতে পারছি না, যদি বলি তাহলে আদি (আদিত্য চোপড়া) আমাকে মেরে ফেলবে!’

ইয়াশ রাজ ফিল্মসের ব্যানারে ছবিটির প্রযোজনা করছেন আলি আব্বাস জাফর। ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির মাধ্যমে পাঁচ বছর পর আবারও জুটিবদ্ধ হচ্ছেন সালমান-ক্যাটরিনা। ছবিটির প্রথম খণ্ড পরিচালনা করেছিলেন কবির খান। বড়দিন সামনে রেখে চলতি বছরের ২২ ডিসেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের