,

ফের ঘর ভাঙছে মিষ্টি মেয়ে শ্রাবন্তীর!

news-image

বিনোদন ডেস্ক : টালিগঞ্জের মিষ্টি মেয়ে শ্রাবন্তীর সংসার নাকি আবারও ভাঙনের মুখে। সত্য-মিথ্যা যাই হোক, টালিপাড়ায় অন্তত এখন এটাই খবর।

পরিচালক রাজীবের সঙ্গে বিয়ের পর পাঁচ বছর সম্প্রতি সুপার মডেল কৃষেণ ব্রজকে বিয়ে করেন শ্রবান্তী। বিয়ের পর সবকিছু ভালোই চলছিল। শ্রাবন্তীও চাইছিলেন স্বামীকে ফিল্মে নামানোর জন্য। সে অনুযায়ী প্রযোজক ও পরিচালকদের সঙ্গেও কথা বলছিলেন তিনি।

শেষ পর্যন্ত সিনেমা বানানোর অর্ধেক ফান্ড দেয়ার কথা ছিল কৃষেণের। তাদের ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সঙ্গে কথা বলে যা জানা গেছে, সেই টাকা জোগাড় করতে অক্ষম হন কৃষেণ। তখন শ্রাবন্তী নিজে চেষ্টা করেন। তারপর ওদের দু’জনের মধ্যে কী হয়েছে সেটা ধোঁয়াশা।

এর কিছুদিন পর থেকে তারা আলাদা আলাদা থাকতে শুরু করেন। শ্রাবন্তী থাকছেন তার বাবা মা ও ছেলের সঙ্গে। কৃষেণ নিজের পরিবারের সঙ্গে।

ওদের দু’জনের মধ্যে, সব কিছু যে ঠিকঠাক নেই তা আরও পরিষ্কার হয়ে যায় শ্রাবন্তীর জন্মদিনের দিন। ১৩ আগস্ট। যারা জানতেন ঝামেলা চলছে তারা ভেবেছিলেন স্বামী-স্ত্রীতে এগুলো হয় আবার কেটে যায়। অথচ তার জন্মদিনেও কৃষেণকে না দেখে এরা যথেষ্ট আশ্চর্য হন। শ্রাবন্তীও নাকি কিছু ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের কাছে দুঃখ করেছেন, বারবার সম্পর্ক সংক্রান্ত তার এই দুর্ভোগে পড়া নিয়ে।

এদিকে কৃষেণ তার দাম্পত্য জীবন নিয়ে বলেছেন, “দেখুন কিছু ডিফারেন্সেস হয়েছিল হুইচ উই হ্যাভ সর্টেড। আমরা ঠিক করে নিয়েছি কথা বলে। ফেসবুকে কেন আমি আমার পরিবারের সঙ্গে ছবি দিচ্ছি, শ্রাবন্তীর সঙ্গে নয়, এই নিয়ে যদি কিছু মানুষ দুইয়ে দুইয়ে পাঁচ করেন সেটা তাদের প্রবলেম। আমাদের নয়। আমরা ডিভোর্স করছি খবরটা সর্বৈব মিথ্যে।”

অন্য দিকে শ্রাবন্তীকে ফোন করা হলে তিনি যথেষ্ট বিরক্তির সঙ্গে জানান, এই প্রসঙ্গে কোনও কথা বলতেই চান না। “আমাকে এর আগেও ফোন করেছিলেন, আমি তখনও এই বিষয়ে কথা বলতে চাইনি। আমি বুঝতে পারছি না কে বা কারা আমার ব্যক্তিগত জীবন নিয়ে এতটা ইন্টারেস্টেড?” প্রশ্ন করেন শ্রাবন্তী।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে