,

টেলিভিশন বিজ্ঞাপনচিত্রে অপু বিশ্বাস

news-image

বিনোদন প্রতিবেদক : এবার বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে নতুনভাবে ফিরছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তার বিপরীতে থাকছেন চিত্রজগতের উজ্জ্বল মুখ ও রোমান্টিক হিরো রিয়াজ। দুই বছরের জন্য নাভানা গ্রুপের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন চলচ্চিত্রের জনপ্রিয় দুই তারকা রিয়াজ ও অপু বিশ্বাস। শুভেচ্ছা দূত হিসেবে প্রতিষ্ঠানটির বিভিন্ন পণ্যের ২০টি বিজ্ঞাপন করবেন তারা।

এরই অংশ হিসেবে রোজা ঈদের আগে চুক্তিবদ্ধ হওয়া এই প্রতিষ্ঠানটির ৪টি বিজ্ঞাপনটির শুটিং শুরু হচ্ছে আগামীকাল সোমবার (২১ আগস্ট) থেকে। সেখানে রিয়াজ ও অপু দুজনেই অংশ নেবেন বলে নিশ্চিত করেছেন অপু বিশ্বাস। বিজ্ঞাপনটি নির্মাণ করবেন নির্মাতা এস এম সালাউদ্দিন।

অপু বলেন, আজ সোমবার থেকে নাভানার বিজ্ঞাপনের শুটিং শুরু করেছি । এই বিজ্ঞাপনগুলো দিয়েই আমার নতুন করে প্রত্যাবর্তন হবে দর্শকদের সামনে। আশা করছি বিগ বাজেটের এই টিভিসিগুলো ভালো লাগবে সবার। পাশাপাশি অনেকদিন পর রিয়াজ ভাইয়ের সঙ্গেও কাজের অভিজ্ঞতাটা দারুণ হবে।

আজ সোমবার থেকে টানা ৩দিন শুটিং হবে। রাজধানীর একটি স্টুডিওতে দৃশ্যায়ণ হবে। রিয়াজ-অপু এর আগে ‘শুভ বিবাহ’ ও ‘বাজাও বিয়ের বাজনা’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন। বড়পর্দায় দর্শকরা তাদের রসায়ন পছন্দও করেছিলেন। তবে পরবর্তীতে আর একসঙ্গে কাজ করা হয়নি।

আর বর্তমানে ছেলে-সংসার সামলানোর পাশাপাশি ওজন ঝরানোর কসরত করছেন অপু বিশ্বাস। তৈরি হচ্ছেন চলচ্চিত্রের জন্য। এরইমধ্যে হাফ ডজন প্রযোজক প্রস্তাব দিয়ে রেখেছেন অপুকে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের