,

নদ-নদীর পানি কমেছে ৫৩ পয়েন্টে

news-image

নিউজ ডেস্ক : দেশের নদ-নদীর ৫৩ টি পয়েন্টের পানি কমেছে এবং ৩৫ টিতে বৃদ্ধি পেয়েছে। তবে এখনও ২৭টি পয়েন্টে পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। সোমবার বন্যা পূর্বাভাস ও সতর্কীরণ কেন্দ্র এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, সোমবার সকাল ৯ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৯০টি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী দেশের বিভিন্ন নদ-নদীর ৫৩টি পয়েন্টের পানি কমেছে এবং ৩৫টিতে বৃদ্ধি পেয়েছে। এছাড়া ২৭টি পয়েন্টের পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং দুটি অপরিবর্তিত রয়েছে।

ব্রহ্মপুত্র-যমুনা, পদ্মা, সুরমা ও কুশিয়ারা নদীর পানি সমতলে হ্রাস পাচ্ছে, অপরদিকে গঙ্গা নদীর পানি সমতলে সামান্য বৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে।

ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি সমতলে হ্রাস আগামী ৭২ ঘণ্টায় অব্যাহত থাকতে পারে। গঙ্গা নদীর পানি সমতলে বৃদ্ধি আগামী ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে যা পরবর্তীতে স্থিতিশীল হয়ে যেতে পারে।

নদ-নদীর বিভিন্ন পয়েন্টে সোমবার সকাল ৯ পর্যন্ত কাজিপুর যমুনা নদীর ৭২ সেন্টিমিটার, সিরাজগঞ্জ যমুনা নদীর পানি ৭৯ সেন্টিমিটার, বাঘাবাড়ি আত্রাই নদীর পানি ৯৬ সেন্টিমিটার, এলাসিন ধলেশ্বর নদীর পানি ৮৮ সেন্টিমিটার এবং গোয়ালন্দে পদ্মা নদীর পানি ৮৭ সেন্টিমিটার বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের