,

লা লিগায় লাল কার্ডের রেকর্ড গড়লেন রামোস!

news-image

স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদের হয়ে ১৮তম লাল কার্ড পাওয়ায় লা লিগার ইতিহাসে সর্বাধিক লাল কার্ডের ‘রেকর্ড’ স্পর্শ করলেন অধিনায়ক সার্জিও রামোস! ডিপোর্তিভো লা করুনার বিপক্ষে রবিবার রাতে লিগের প্রথম ম্যাচে একেবারে শেষ মুহূর্তে রামোস দ্বিতীয় হলুদ কার্ড পান। ম্যাচে মাদ্রিদ ৩-০ গোলের জয় তুলে নেয়।

রিয়ালের পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর অনুপস্থিতিতে গ্যারেথ বেল, কাসেমিরো ও টনি ক্রুস দলের পক্ষে গোল ৩টি করেছেন। কিন্তু পুরো ম্যাচেই রামোস বেশ কয়েকটি বিতর্কে জড়িয়ে পড়েন। ৫৩ মিনিটে প্রথমবার ডিপোর ডিফেন্ডার ফাবিয়ান শারের মুখে হাত দিয়ে ধাক্কা দেবার অপরাধে তিনি প্রথমবার হলুদ কার্ড দেখেন। এরপর স্টপেজ টাইমে বোরজা ভালেকে ফাউলের অপরাধে দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ত্যাগ করেন।

৩১ বছর বয়সী রামোস লাল কার্ড প্রাপ্তির ক্ষেত্রে এখন বার্সেলোনা ও সেভিয়া সাবেক ডিফেন্ডার পারবলো আলফারো ও রিয়াল জারাগোজার কিংবদন্তি জাভি অগাডোর ১৮ লাল কার্ডের বিব্রতকর রেকর্ড স্পর্শ করলেন। কয়দিন আগেই এল ক্ল্যাসিকোতে মেসিকে বোকা বানিয়ে তার মুখে গালি শুনেছিলেন রামোস।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের