,

দ. কোরিয়া-যুক্তরাষ্ট্রের বার্ষিক যৌথ সামরিক মহড়া শুরু

news-image
দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনীর বার্ষিক সামরিক মহড়া সোমবার শুরু হয়েছে। দক্ষিণ কোরিয়ার সামরিক কর্তৃপক্ষের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, উল্চি ফ্রিডম গার্ডিয়ান (ইউএফজি) নামের বার্ষিক এই যৌথ সামরিক মহড়া আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলার কথা রয়েছে।
জানা গেছে, কম্পিউটারাইজড পদ্ধতিতে পরিচালিত এ সামরিক মহড়ায় যুক্তরাষ্ট্রের প্রায় ১৭ হাজার ৫শ’ সেনা অংশ নেবে। এ সংখ্যা গত বছরের চেয়ে কম। গত বছর বার্ষিক এ সামরিক মহড়ায় যুক্তরাষ্ট্রের ২৫ হাজার সেনা অংশ নিয়েছিল।
দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের প্রায় ২৮ হাজার ৫শ’ সেনা মোতায়েন রয়েছে। তবে যৌথ এ সামরিক মহড়ায় দক্ষিণ কোরিয়ার প্রায় ৫০ হাজার সেনা অংশ নিচ্ছে। গত বছরও তাদের একই সংখ্যক সেনা অংশ নিয়েছিল। সিনহুয়া।

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর