,

বিশেষ রক্ত সঞ্চালন করে যৌবন ফেরানোর চেষ্টা মার্কিন গবেষকদের!

news-image

অনলাইন ডেস্ক : বিশেষভাবে বাছাইকৃত রক্ত সঞ্চালন করে বয়স্ক ব্যক্তিদের আবার তারুণ্য ফিরিয়ে আনা যাবে বলে দাবি করেছে মার্কিন এক গবেষণা প্রতিষ্ঠান। শুধু দাবিই নয়, এজন্য তারা কাজও শুরু করেছে। এ কাজে তারা যে রক্ত বিক্রি করছে তার সামান্য প্রতি শটের দাম নেওয়া হচ্ছে প্রায় সাড়ে ছয় লাখ টাকা।

মার্কিন যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোতে কাজ শুরু করেছে অ্যামব্রোসিয়া নামে স্টার্ট আপ প্রতিষ্ঠানটি। এ প্রতিষ্ঠান থেকেই দাবি করা হয়েছে রক্ত সঞ্চালনার মাধ্যমে বয়স্কদের তারুণ্য ফিরিয়ে আনার। আর এজন্য তারা ক্লিনিক্যাল ট্রায়ালও শুরু করেছে। প্রধানত ধনীরাই এ চিকিৎসা পদ্ধতির আশ্রয় নিচ্ছেন।

শতাধিক ব্যক্তিকে চিকিৎসা শুরু করেছে অ্যামব্রোসিয়া। তাদের দাবি তারা ইঞ্জেকশনের মাধ্যমে তরুণ কারো রক্তের প্লাজমা রোগীর দেহে সঞ্চালিত করবেন। এজন্য প্রায় আড়াই লিটার রক্তের প্লাজমা দেবেন তারা।

চিকিৎসায় কাজ করছেন বিশ্বখ্যাত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে প্রশিক্ষিত চিকিৎসক জেসে কারমাজিন। তিনি জানান, তাদের ট্রায়ালের প্রথম অংশের ফলাফল খুবই ভালো দেখা যাচ্ছে। এটি অনেকটা দেহের ভেতর থেকেই প্লাস্টিক সার্জারি করার মতো। তিনি বলেন, ‘এর ফলে উন্নতি হতে পারে চেহারার, ডায়াবেটিসের, হৃৎযন্ত্রের কিংবা স্মৃতিশক্তির। এগুলো সবই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হয়ে থাকে। ’

তাহলে এ চিকিৎসা কি মানুষকে বয়স বাড়তে দেবে না? এমন প্রশ্নে ড. কারমাজিন বলেন, ‘আমার এটা প্রচার করার কোনো ইচ্ছা নেই যে, এটা মানুষকে মৃত্যুর হাত থেকে রক্ষা করবে। তবে আমি মনে করি এটা তার কাছাকাছি। ’

অবশ্য বিভিন্ন বিশেষজ্ঞ এ পদ্ধতি সম্পর্কে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা বলেন, এটি অপ্রমাণিত একটি পদ্ধতি। এর ক্লিনিক্যাল ট্রায়ালও বিষয়টি সম্পর্কে পর্যাপ্ত তথ্য দেবে না। সূত্র : ইন্ডিপেনডেন্ট

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে