সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেডিকেলে ভর্তি পরীক্ষার আবেদন শুরু বৃহস্পতিবার

news-image

 

নিজস্ব প্রতিবেদক : দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে এমবিবিএসে ভর্তি পরীক্ষার অনলাইনে আবেদন বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে শুরু হবে। আবেদন করা যাবে আগামী ১৬ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. মো. আবদুর রশীদ স্বাক্ষরিত ভর্তি সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদনের পর আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত প্রবেশপত্র বিতরণ করা হবে। পরে ৬ অক্টোবর সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ১০০ নম্বরের এমসিকিউ প্রশ্নে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় জীববিদ্যা-৩০, রসায়ন-২৫,পদার্থবিদ্যা-২০, ইংরেজি-১৫ এবং সাধারণ জ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি ৬ ও আন্তর্জাতিক বিষয়ে ৪ নম্বর থাকবে। পরীক্ষায় পাস নম্বর ৪০।

স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা অনুসারে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের পর নির্দেশনা অনুযায়ী পরীক্ষা ফি হিসেবে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে এক হাজার টাকা পাঠাতে হবে।

২০১৪ বা ২০১৫ সালে এসএসসি ও ২০১৬ বা ২০১৭ সালে এইচএসসি সমমানের পরীক্ষায় পদার্থ, রসায়ন ও জীববিদ্যাসহ পাস করেছেন এমন শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। তবে ২০১৪ সালের আগে যারা এসএসসি পাস করেছেন তারা আবেদন করতে পারবেন না।

আবেদনের যোগ্যতা হিসেবে এসএসসি ও এইচএসসি ও সমমানের দু’টি পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৯ থাকতে হবে। উপজাতি ও পার্বত্য উপজেলায় বসবাসকারী অ-উপজাতিদের জন্য জিপিএ ৮ থাকতে হবে। তবে এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় পৃথকভাবে জিপিএ ন্যূনতম ৩.৫ থাকতে হবে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা