,

পাঞ্জাবে কোরআন পোড়ানোর অভিযোগে কিশোর গ্রেফতার

news-image

আন্তর্জাতিক ডেস্ক :পাকিস্তানের পাঞ্জাবে কোরআনের পাতা পোড়ানোর অভিযোগে এক খ্রিস্টান কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। আসিফ মাসিহ নামের ১৮ বছর বয়সী ওই কিশোরের বিরুদ্ধে ব্লাসফেমির (ধর্ম অবমাননা) অভিযোগ আনা হয়েছে। পুলিশের বরাতে বিবিসি এ খবর জানায়।

পুলিশ কর্মকর্তা আসগর আলী বার্তা সংস্থা এএফপিকে বলেন, ১২ অগাস্ট রাতে পুলিশের কাছে অভিযোগ আসে, প্রদেশের একটি মাজারের সামনে পবিত্র কোরআন পোড়াচ্ছে এক খ্রিস্টান কিশোর।

স্থানীয় পুলিশ কর্মকর্তা পারভেজ ইকবাল এ ঘটনা তদন্ত করছেন। তিনি জানান, ‘ওই কিশোরকে পুলিশ যখন নিয়ে যাচ্ছিল তখন এক চেকপোস্টের পাশে প্রায় দুইশ’র মতো মানুষের ভিড় জমেছিল। তারা বলছিল, অভিযুক্ত ওই কিশোরকে যেন তাদের হাতে দিয়ে দেয়া হয়।’

ইকবাল আরো জানান, ‘আমরা পরে অনেকটা গোপনেই ওই কিশোরকে ওয়াজিরাবাদ পুলিশ স্টেশনে নিয়ে আসি। সেখানে জিজ্ঞাসাবাদে আসিফ মাসিহ তার দোষ স্বীকার করে।’

আদালতের বিচারে অপরাধ প্রমাণিত হলে ওই কিশোরের মৃত্যুদণ্ডও হতে পারে। তবে মাসিহর বাবার দাবি, তার সন্তানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর