,

মার্কিন রণতরী ও ট্যাংকারের সংঘর্ষ: নিখোঁজ ১০ নাবিক

news-image

আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন নৌবাহিনীর একটি রণতরীর সঙ্গে তেলবাহী ট্যাংকারের সংঘর্ষে রণতরীটির পাঁচ নাবিক আহত এবং ১০ জন নিখোঁজ হয়েছেন। সোমবার স্থানীয় সময় সকাল ৫টা ২৪ মিনিটের দিকে সিঙ্গাপুরের উপকূলের কাছে এ দুর্ঘটনা ঘটে। মার্কিন নৌবাহিনীর বরাতে বিবিসি এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী রণতরী ইউএসএস জন ম্যাককেইন সিঙ্গাপুরের পূর্বে বন্দরের দিকে যাচ্ছিল। এসময় লাইব্রেরিয়ান পতাকাবাহী তেলবাহী ট্যাঙ্কার দ্যা অ্যালনিক এমসি’র সঙ্গে এর সংঘর্ষ হয়। এতে রণতরীটির পাঁচ নাবিক আহত এবং ১২ জন নিখোঁজ হয়। এছাড়া, সংঘর্ষে রণতরীটির ব্যাপক ক্ষতি হয়েছে।

তবে তেলবাহী ট্যাংকারটির অবস্থা জানা যায়নি। ৩০ হাজার টনের ট্যাংকারটি সিঙ্গাপুর থেকে দক্ষিণ কোরিয়ায় যাচ্ছিল।

এদিকে, নিখোঁজ নাবিকদের সন্ধানে ওই এলাকায় তল্লাশি অভিযান চলছে। সিঙ্গাপুরের নৌবাহিনী, পুলিশ কোস্ট গার্ড এবং মার্কিন সামরিক হেলিকপ্টার এতে অংশ নিয়েছে। মালয়েশিয়াও এ তল্লাশি অভিযানে যোগ দিয়েছে বলে জানায় বিবিসি।

দুই মাসের মধ্যে এ নিয়ে দ্বিতীয় দফা দুর্ঘটনার কবলে পড়ল মার্কিন নৌবাহিনীর জাহাজ। এর আগে, গত ১৭ জুন কন্টেইনারবাহী জাহাজের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ইউএসএস ফিৎজেরাল্ডের সংঘর্ষে সাত মার্কিন নাবিক নিহত হয়। জাপানের বন্দর নগরী ইউকোসুখাতর কাছে এ দুর্ঘটনা ঘটেছিল। সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর