,

হাসতে গিয়ে মৃত্যু

news-image

আন্তর্জাতিক ডেস্ক : হাসতে হাসতে ছাদের কিনারা থেকে পড়ে গিয়ে যুক্তরাষ্ট্রে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। গত সোমবার মেক্সিকোতে এ ঘটনা ঘটেছে বলে রোববার জানিয়েছে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া।

পেনসেলভানিয়ার চার্লস এ হস্টন মিডল স্কুলের শিক্ষিকা শ্যারন রেজলি তার মেয়েকে নিয়ে ছুটি কাটাতে মেক্সিকোতে এক বন্ধুর বাসায় গিয়েছিলেন।

শ্যারনের ভাই ডেভিড রেজলি ফক্স নিউজকে জানিয়েছেন, সোমবার তিনি মেয়েকে নিয়ে ছাদের সীমানা প্রাচীরের ওপরে বসে ছিলেন। কথাবার্তার এক পর্যায়ে তিনি প্রচণ্ড হাসতে শুরু করেন এবং ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান। এতে তিনি মস্তিস্কে ও দেহের কয়েকটি স্থানে গুরুতর আঘাত পান। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

ডেভিড জানান, এ ঘটনায় মদের কোনো প্রভাব ছিল না। বরঞ্চ যুক্তরাষ্ট্রের মতো মেক্সিকোতে ভবন নির্মাণ কোড কঠোরভাবে মেনে চলা হয় না। ছাদের ওই সীমানা প্রাচীরে আলাদা কোনো বেষ্টনি ছিল না। এ কারণেই তার বোন পড়ে গেছে।

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর