,

গোল করেছেন ল্যান্ডিং, নায়ক রুবেল

news-image

স্পোর্টস ডেস্ক : আবাহনীর জয়ের নায়ক হিসেবে লেখা থাকবে জোড়া গোল করা গাম্বিয়ান ল্যান্ডিংয়ের নাম। কিন্তু ম্যাচটি যাঁরা দেখেছেন, তাঁদের কাছে নায়ক রুবেল মিয়া। দুটি গোলই যে বানিয়ে দিয়েছেন রুবেল। ল্যান্ডিংয়ের জোড়া গোলে শেখ রাসেলকে ২-০ ব্যবধানে হারিয়েছে আবাহনী।

আবাহনীর দুটি গোলই রুবেলের কৃতিত্ব। প্রথমে দলকে এনে দিয়েছেন পেনাল্টি, সেখান থেকে গোল করে আবাহনীকে এগিয়ে নিয়েছেন ল্যান্ডিং। পরে চামচে করে বল তুলে দেওয়ার মতো গোলমুখে ভলি করে ল্যান্ডিংকে দিয়ে করিয়েছেন দ্বিতীয় গোল। ম্যাচ শেষে আবাহনীর কোচ দ্রাগো মামিচের চোখে তখনো ভাসছে সে দুই গোল, ‘ওহ রুবেল, চমৎকার। আসলে পেনাল্টিটা আমাদের পরিকল্পনার অংশ হিসেবে এসেছে। আমি জানি রুবেলের সঙ্গে গতিতে কেউ পেরে উঠবে না। তাই আমি ওকে সব সময় বলেছি দ্বিতীয় স্ট্রাইকার হিসেবে পেছন থেকে রান করতে। দ্বিতীয় গোলে ক্রসটাও ছিল মাপা (হাত ঘুরিয়ে দেখালেন)।’

প্রথমার্ধের মাঝামাঝি সময়ে চোট নিয়ে মাঠ ছাড়েন এমেকা ডার্লিংটন। তাঁর বদলি নেমে ৬৩ ও ৮৬ মিনিটে জোড়া গোল করে ম্যাচের মীমাংসা করে দিয়েছেন ল্যান্ডিং। এ পর্যন্ত লিখেই শেষ করা যেত ম্যাচ রিপোর্ট। কিন্তু তাহলে যে রুবেলের কথা বলাই হবে না।

৬২ মিনিটে বক্সে লেফট উইঙ্গার সাদ উদ্দিনের সাদামাটা একটি থ্রু নিজ গুণে পেনাল্টিতে রূপান্তর করেছেন রুবেল। প্রতিপক্ষ লেফটব্যাক বিশ্বনাথের অনেক পেছন থেকে গতিতে বের হয়ে এসে থ্রু বলটি নিয়ন্ত্রণে নেন। রুবেলকে থামাতে গোলরক্ষক জিয়া পোস্ট ছেড়ে বের হয়ে এসে ফাউল করতে বাধ্য হন, পেনাল্টি।

পেনাল্টি এনে দিয়ে ডান প্রান্ত দিয়ে রুবেল হয়ে ওঠেন আরও আগ্রাসী। ৮৩ মিনিটে নাসিরউদ্দিনের থ্রুতে সরাসরি ভলিতে গোলমুখে ল্যান্ডিংয়ের উদ্দেশে বল রেখেছেন। মাথা ছোঁয়াতে ভুল করেননি গাম্বিয়ান এই মিডফিল্ডার। লিগে আজই প্রথম গোল পেলেন ল্যান্ডিং।

ল্যান্ডিং ও রুবেলের রাতে ৫ ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে দ্রাগো মামিচের আবাহনী। তৃতীয় হারের স্বাদ পাওয়া শেখ রাসেলের পয়েন্ট ৪।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে