,

হোমনায় অগ্নিকান্ডে প্রায় ৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি ।

news-image

ফয়সল আহমেদ খান : কুমিল্লার হোমনা পৌর-বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে তুলার গুদামে আগুনে
ভস্মীভূত হয়েছে। অগ্নিকান্ডে প্রায় ৪ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে
বলে জানিয়েছেন অনেকে। আজ রবিবার সন্ধ্যা ৬ টার দিকে হোমনা পৌর বাজার মসজিদ সংলগ্ন ইসলামিক বেডিং স্টোরের গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে বাজারের অহিদ মোল্লার লেপ তোষকের দোকানের মালামাল সম্পুর্ণ পুড়ে ছাই হয়ে যায় এবং পার্শ্ববর্তী কয়েকটি দোকানে আংশিক ক্ষতিগ্রস্থ হয় ।
স্থানীয় লোকজন জানায়,-‘সন্ধ্যায় হঠাৎ অহিদ মোল্লার গোডাউনে দাউ দাউ করে আগুন জলতে দেখতে পাই। খবর পেয়ে প্রথমে এলাকার লোকজন আগুন নিভানোর চেষ্টা করে। পরে হোমনা ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে ঘন্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে।
ধারণা করা হচ্ছো জেনারেটরের শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত
হতে পারে ।
হোমনা ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. আক্তারুজ্জামান বলেন
,-‘আমরা খবর পেয়ে দ্রূত ঘটনাস্থলে যাই এবং আগুন নিয়ন্ত্রন আনতে প্রায় ঘন্টাখানেক সময় লাগে । জেনারেটরের শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের