,

‘আমি সত্যিই একা, সালমানের সঙ্গে প্রেম করতে চাই’

news-image

বিনোদন ডেস্ক : সম্প্রতি এক সাক্ষাৎকারে নায়িকা বলেছেন, তার এখন প্রেম করার সময় নেই। কাজে ব্যস্ত আছেন তিনি। তবে মাঝে মধ্যে একাকীত্ব অনুভব করেন। তবে সালমান খানের সঙ্গে প্রেম করতে যেতে আপত্তি নেই তার। তাহলে হয়তো তার একাকীত্ব কমবে।

কথাগুলো বলছিলেন শ্রীলংকান সুন্দরী ও বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। সালমানের সঙ্গে তিনি কাজ করেছিলেন ‘কিক’ ছবিতে। এরপর দুজনের মধ্যে কাজের সম্পর্ক না থাকলেও বিভিন্ন অনুষ্ঠানে দুজনকে দেখা গিয়েছে অনেকবার।

এদিকে সালমান খানের প্রেম-ভালোবাসার গল্প অনেক আছে। ঐশ্বরিয়া ও ক্যাটরিনার সঙ্গে সম্পর্ক ছিল তার। বর্তমানে রোমানিয়ান সুন্দরী লুলিয়া ভান্তুরের সঙ্গে কথিত প্রেম চলছে সালমানের। কিন্তু তারপরেও সালমানের সঙ্গে ডেট করতে চান জ্যাকলিন।

সালমানকে তিনি ভালোবাসেন কি না, এই প্রশ্নের জবাব অবশ্য পাওয়া যায় নি। তবে তার সঙ্গে ডেট করতে আপত্তি নেই নায়িকার। শুধু নিজের একাকীত্ব ঘোচাতেই এই মন্তব্য করেছেন অভনেত্রী। তবে জ্যাকলিনের ইচ্ছের কথা কি জানতে পেরেছেন সালমান? জানতে পারলে কি করবেন, তা অবশ্য জানা যায়নি।

উল্লেখ্য, ২০০৯ সালে বলিউডে অভিষেক করেন জ্যাকলিন। তারপর কেটে গেছে ৮ বছর। একাধিক ভালো ছবিতে অভিনয় করেছেন। শ্রীলঙ্কায় তার রেস্টুরেন্ট আছে। সেই পেশাটির সঙ্গেও তিনি যুক্ত। যাওয়া আসা করতে হয়। তাই এখনও মুম্বাইয়ে বাড়ি কেনেন নি তিনি।
সূত্র: ডেইলি ভাস্কর

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের