,

অনেকের সাথে তার বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে : পপি

news-image

বিনোদন ডেস্ক : একটা সময় চিত্রনায়ক শাকিল খান ও চিত্রনায়িকা পপির জুটি বিনোদন আমোদী দর্শকদের দর্শনেন্দ্রিয়কে মাতিয়ে রাখত। সম্প্রতি বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলার সেন্স অব হিউমার নামক একটি অনুষ্ঠানে এসেছিলেন সুদর্শনা পর্দাকন্যা পপি। সেখানে তিনি বলেছেন- প্রথম একজনের সঙ্গে প্রেম করেছিলাম। ওইটা আমার জন্য ব্যাড এক্সপেরিয়েন্স ছিল। শাকিল আমার জন্য সঠিক মানুষ ছিল না। আমি যতটুকু জানিশাকিলের অনেকগুলো প্রেম ছিলঅনেকগুলো বিয়েও ছিল। অনেকের সাথে তার বিয়ে হয়েছেবাচ্চা হয়েছে।

এমন মন্তব্যে বিচলিত হয়েই হোক কিংবা বিব্রত হয়েই হোক, গতকাল, মানে ১৮ আগস্ট শুক্রবার শাকিল খান সস্ত্রীক এসেছিলেন ফেসবুক লাইভে।

সস্ত্রীক শাকিল খান। ছবি: সংগৃহীত।

তিনি বলেন- ‘গত কিছুদিন যাবৎ কিছু অপপ্রচারের কারণে আপনাদের কাছে আসতে বাধ্য হলাম। যে কথাগুলো মানুষ আলোচনা করছেতা সম্পূর্ণ ভিত্তিহীন। মিথ্যা কথা। তা কারও কাছে গ্রহনযোগ্যতা পাবে না।

এছাড়াও- একটি অশিক্ষিত মানুষই এ ধরণের কথা বলতে পারেশিক্ষিত মানুষ নয়। এমনটা  বলেছেন চিত্রনায়ক শাকিল খান।

শাকিল খানের ভিডিওটি দেখুন এখানে:

ভিডিওটি সংগৃহীত।

যদিও শাকিল খান কারো নাম উল্লেখ করেননি। কিন্তু কারো নাম না বলেও তার সম্পর্কে ব্যক্ত করা যায় অনেক কিছু- এমন কৌশল অবলম্বন করেছেন তিনি। ‘আমি ভালো আছিভালো থাকতে চাই। আমার পরিবার পরিজন নিয়ে সুন্দরভাবে জীবনযাপন করছি। পরিশেষে এমন বক্তব্য দিয়ে নিজের ভিডিও বার্তা সমাপ্ত করেন তিনি।

যা হোক, প্রথমেই বলেছিলাম শাকিল-পপির জুটির জনপ্রিয়তার কথা। উভয়েই অভিনয় জগতে দর্শক নন্দিত হয়েছেন সমান তালে। অতঃপর তাদের প্রণয় ও বিয়ে নিয়ে নানা গুঞ্জন চলেছিল সাধারণ মানুষের মধ্যে। পপির মা যেমন এই সম্পর্কের প্রতি আগ্রহী ছিলেন না, তেমনি- নিজের কিছু কর্মকাণ্ডে প্রশ্ন বিদ্ধ হয়েছিলেন খোদ শাকিল খানও। বিতণ্ডার মুখে চলচ্চিত্র থেকে সটকে পড়েন শাকিল খান, ব্যস্ত হয়ে পড়েন ব্যাবসা বাণিজ্যে। অপরদিকে চিত্রনায়িকা পপি- এখনও বিয়ে করেননি, চলচ্চিত্রাঙ্গনেও নেই তার আনাগোণা। সূত্র: চ্যানেল আই।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে