,

যে কারণে বিয়ে করছেন না সালমান (ভিডিওসহ)

news-image

বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টা সালমান খানকে নিয়ে গসিপের শেষ নেই। ভক্তদের মধ্যে তাকে নিয়ে আগ্রহও তুঙ্গস্পর্শী। জনপ্রিয় এ অভিনেতার প্রেম, রোমাঞ্চ, বিয়ে নিয়েও গুঞ্জনের শেষ নেই। নায়িকা বা কোনো তরুণীর সঙ্গে সালমানকে দেখা গেলেই শুরু হয় জল্পনা। তাহলে এবার বুঝি প্রেমে মজেছেন সাল্লু! অবশেষে এ বছরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তিনি!

কিছুদিন আগে গুঞ্জন ওঠে, আগামী ১৮ নভেম্বর সালমানের বিয়ে। তবে সব গুঞ্জনে পানি ঢেলে দিয়েছেন এ সুপারস্টার। অবশেষে জানালেন, কেন তিনি বিয়ে করছেন না।

খুব শিগগিরই ছোট পর্দায় আসছে জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস সিজন ইলেভেন’। যার সঞ্চালনা করবেন সালমান খান। শো’য়ের এ বছরের থিম প্রতিবেশী। গত শুক্রবার শো’টির প্রথম টিজার রিলিজ হয়। আর এতে দেখা যায়, সালমানকে বিয়ে করার পরামর্শ দিচ্ছে তার প্রতিবেশী। কিন্তু সল্লুর সোজাসাপ্টা জবাব, এখনও বিয়ের সময় হয়নি। বিয়ে করার কোনো তাড়াও নেই।

টিজারে প্রথমে দেখা যায় ব্যাচেলর সালমান নিজেই নিজের সব কাজ করে নিচ্ছেন। এরপর দেখা যায়, তাকে বিয়ের বিষয়ে বলছেন প্রতিবেশী বৌদি। তবে বিয়ে করতে কিছুতেই রাজি নন সালমান। টিজারটি দেখে একটা বিষয় পরিষ্কার, এ রিয়েলিটি শো’তে সালমান খানের প্রতিবেশীদের উপস্থিতি এক্সটা মশলা জোগাবে। সূত্র: হিন্দুস্তান টাইমস।

ভিডিও দেখুন

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের