,

‘বিয়ে ও লিভ-ইন সম্পর্কে কোনো পার্থক্য নেই’

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী ইলিয়েনা ডিক্রুজ। দীর্ঘ ১১ বছর ধরে ইন্ডাস্ট্রি দাবড়ে বেড়াচ্ছেন তিনি। সর্বশেষ তার অভিনীত ‘মুবারাকা’ সিনেমাটি মুক্তি পেয়েছে। এতেও নিজেকে প্রমাণ করেছেন এই অভিনেত্রী।

ইলিয়েনা ব্যক্তিগত জীবনে অনেকদিন ধরেই অস্ট্রেলিয়ান ফটোগ্রাফার অ্যান্ড্রু নীবোনের সঙ্গে প্রেম করছেন। কিছুদিন আগে এই ছেলেবন্ধুর ক্যামেরার সামনে নগ্ন হয়ে পোজ দেন তিনি। পরবর্তীতে ইনস্টাগ্রামে সেই ছবি ভক্তদের জন্য পোস্টও করেন তিনি। তারপর তা ভাইরাল হয়ে যায়।

এর আগে গুঞ্জন উঠেছিল, চুপিচুপি প্রেমিককে বিয়েও করেছেন তিনি। কিন্তু বিষয়টি নাকি লুকিয়ে রেখেছেন ইলিয়েনা। তবে তাদের বিয়ের এ গুঞ্জন গুঞ্জন পর্যন্তই রয়ে গেছে। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন ইলিয়েনা। এতে বিয়ে প্রসঙ্গে কথা বলেন তিনি।

ইলিয়েনা বলেন, ‘আমার কাছে মনে হয়, বিয়ে ও লিভ-ইন সম্পর্কে কোনো পার্থক্য নেই। বিয়ের কাগজ দুজনকে বরং আলাদা করে দেয়। বিয়ে বেশির ভাগ মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এটা দুজন মানুষের মধ্যে অনেক পরিবর্তন আনে। কিন্তু বিষয়টি আমি এভাবে দেখি না। আর ব্যক্তিগত ও পেশাগত জায়গায় আমি খুব ভালো আছি। এ নিয়ে আমার কোনো অভিযোগ নেই।’

ইলিয়েনার পরবর্তী সিনেমা ‘বাদশাহো’। সিনেমাটি পরিচালনা করছেন মিলান লুথারিয়া। এতে আরো অভিনয় করছেন অজয় দেবগন, ইমরান হাশমি, এশা গুপ্তা। টি-সিরিজের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন গুলশান কুমার, ভূষণ কুমার, কৃষাণ কুমার। আগামী ১ সেপ্টেম্বর মুক্তি পাবে সিনেমাটি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে