সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লা লিগায় রাতে মাঠে নামছে বার্সা ও রিয়াল

news-image

স্পোর্টস ডেস্ক :স্প্যানিশ লা লিগায় চলতি মৌসুমে প্রথম ম্যাচে মাঠে নামছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। রবিাবর প্রথম ঘরের মাঠ ন্যু ক্যাম্পে রিয়াল বেতিসের মুখোমুখি হবে বার্সা। অপর ম্যাচে দেপোর্তিভো লা করুনার মাঠে অতিথি হিসেবে খেলতে যাবে লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।

ন্যু ক্যাম্পে বাংলাদেশ সময় রবিবার রাত ১২টা ৪৫ মিনিটে বার্সার প্রতিপক্ষ রিয়াল বেতিস। আরেক ম্যাচে দেপোর্তিভো লা করুনার বিপক্ষে লড়বে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ম্যাচটি শুরু হবে রাত পৌনে তিনটায়।

এক দশকের মধ্যে বার্সেলোনার এবারের দলটি সবচাইতে নড়বড়ে। নেইমার ইস্যুতে এখনও টালমাটাল কাতালান শিবির। আসবে আসবে বলেও অনিশ্চিত ডেম্বেলে-কৌতিনিয়োদের ন্যু ক্যাম্পে আগমন। তার মধ্যে মাত্রই স্প্যানিশ সুপার কাপে রিয়াল মাদ্রিদের কাছে বড় ব্যবধানে হেরে আত্মবিশ্বাসের তলানিতে লা লিগার ২৪ বারের চ্যাম্পিয়নরা।

এছাড়াও দলের ইনজুরির মিছিলটাও অনেক লম্বা। নিয়মিত অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তার পাশাপাশি এ ম্যাচে থাকছেন না লুইস সুয়ারেজ। অনিশ্চিত রাফিনহা, বুস্কেটসের খেলাটা।

অন্যদিকে গত মৌসুমে ১৫তম অবস্থানে থেকে লিগ শেষ করা রিয়াল বেতিস, এবার দলে ভিড়িয়েছেন ক্রিশ্চিয়ান টেলো, অ্যান্থেনিয় বার্জান, জাভি গার্সিয়ার মত ফুটবলারকে। তাই এবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।

বার্সেলোনায় যখন একরাশ হতাশা তখন বিপরীত চিত্রটা মাদ্রিদে। ৩৪তম লা লিগার শিরোপা জয়ের মিশনে, যেখানে তাদের প্রতিপক্ষ দেপোর্তিভো লা করুণা। কোচ জিনেদিন জিদান নামক পরশ পাথরের স্পর্শে বদলে যাওয়া মাদ্রিদিস্তানরা কোথায়ে গিয়ে থামাবে সেটাই এখন বড় প্রশ্ন।

গেল এপ্রিল থেকে শুরু করে টানা ৬৮ ম্যাচে ১৮৬ গোল করেছে লস ব্লাঙ্কোসরা। তবে ৫ ম্যাচ নিষেধাজ্ঞার মাত্র ১টি ম্যাচ পার হওয়ায় এ ম্যাচেও তারা পাচ্ছেন না গোল মেশিন ক্রিশ্চিয়ানো রোনালদোকে। তবে স্টার্টিং লাইন-আপে ফিরছেন গ্যারথ বেল।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা