,

দলে ফিরলেন মুমিনুল

news-image

নিজস্ব প্রতিবেদক : অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টের জন্য ঘোষিত ১৪ জনের দলে ছিলেন না মুমিনুল হক। এতে অনেক আলোচনা-সমালোচনা জন্ম দিয়েছিল। দল ঘোষণার একদিনের মাথায়েই ফের স্কোয়াডে ফিরেছেন মুমিনুল। মূলত মোসাদ্দেক হোসেনের চোটে দলে ঢুকেছেন বাংলাদেশী এই লিটল মাস্টার।

শনিবার নির্বাচকদের ঘোষিত ১৪ জনের দলে ছিলেন না মুমিনুল। এনিয়ে সংবাদ মাধ্যম ও ক্রীড়াঙ্গনে ব্যাপক সমলোচনার ঝড় ওঠে। এতে আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন মিরপুর বোর্ড অফিসে গিয়ে কোচ ও নির্বাচকদের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকের পর বিকাল সাড়ে পাঁচটার দিকে বোর্ড সভাপতি সংবাদকর্মীদের জানান, চোখের সমস্যার কারণে মোসাদ্দেক হোসেন সৈকতকে বাদ দিয়ে তার জায়গায় মুমিনুলকে দলে নেয়া হলো। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মুমিনুলকে বাদ দেয়াটা ছিল দুঃখজনক।

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্য সবচেয়ে বেশি ব্যাটিং-গড় মুমিনুলের। কিন্তু দুটি টেস্টে খারাপ করার কারণে তাকে দল থেকে বাদ দিয়ে দেওয়া স্বাভাবিকভাবেই প্রশ্নের জন্ম দিয়েছিল। গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজে প্রথম টেস্টে খেললেও দ্বিতীয় টেস্টে একাদশের বাইরে রাখা হয় তাকে। তবে ২০১৩ সালে টেস্ট অভিষেকের পর গতকালই প্রথম জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন তিনি। তবে মোসাদ্দেকের চোখের সমস্যা, সেটি হতে দিল না।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা