,

অনুর্ধ্ব-১৭ ফিফা বিশ্বকাপে সাতজন সহকারী নারী রেফারি

news-image

স্পোর্টস ডেস্ক : আগামী ৬ অক্টোবর থেকে ভারতে শুরু হওয়া ফিফা অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপে সহকারী হিসেবে সাতজন নারী রেফারি ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন। আন্তর্জাতিক পুরুষ ফুটবলে এই প্রথমবার নারী রেফারিরা দায়িত্ব পালন করবেন।

ফিফা রেফারিজ কমিটি ৬টি কনফেডারেশনের ২১জন ম্যাচ অফিসিয়ালকে এই বিশ্বকাপ পরিচালনার দায়িত্ব দিয়েছেন। এ প্রসঙ্গে আয়োজক কমিটির এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এই প্রথমবারের মত পুরুষদের কোন টুর্নামেন্টে ফিফা নারী রেফারিদের মনোনীত করেছে। এর ফলে বিষয়টি এমন স্থানে দাঁড়িয়েছে যে, পুরুষ সতীর্থদের পাশাপাশি নারী রেফারিরাও এখন প্রতিযোগিতায় কাজ করার জন্য নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছে। ফিফার জন্য এটা জরুরি যে ফিফার যে কোন প্রতিযোগিতায় বিশ্বের যে কোন স্থান থেকে ম্যাচ অফিসিয়ালদের তাদের যোগ্যতার প্রমাণ দিতে হবে।’

এর মধ্যে কয়েকজন রেফারির জন্য এই টুর্নামেন্টটা অত্যন্ত জরুরি। কারণ এখানে নিজেদের প্রমাণ করতে পারলে তাদের সামনে সুযোগ আসবে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে কাজ করার।

ফিফা রেফারিং কমিটির প্রধান মাসিমো বুসাকা বলেছেন, আমরা মনে করেছি এখন সময় এসেছে পুরুষদের প্রতিযোগিতায় এলিট নারী সদস্যদের যুক্ত করার। গত বছর তারা পুরুষদের সাথে কাজ করেছে, এখন আমরা দেখতে চাই প্রতিযোগিতায় তারা পুরুষদের সাথে একসাথে কিভাবে কাজ করে।

এই রেফারিরা গত কয়েক মাসে বেশ কিছু সেমিনারে বিভিন্ন ধরনের কার্যক্রমে নিজেদের যোগ্য প্রমাণ করেছেন। এর মধ্যে ক্লাসরুমে থিওরেটিকাল সেশনের পাশাপাশি মাঠে প্র্যাকটিকালেও তাদের পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়েছে।

ফিফা অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপ আগামী ৬-২৮ অক্টোবর ভারতের গোয়া, গৌহাটি, কোচি, কলকাতা, মুম্বাই ও নয়া দিল্লিতে অনুষ্ঠিত হবে। বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি ২৮ অক্টোবর কলকাতার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপের জন্য যে সাতজন নারী রেফারিকে সহকারী হিসেবে বেছে নেয়া হয়েছে তারা হলেন- ওক রি হায়াং (কোরিয়া), গ্ল্যাডিস লেংবে (জাম্বিয়া), ক্যারোল অ্যানে চেনার্ড (কানাডা), ক্লডিয়া উমপিয়েরেজ (উরুগুয়ে), অ্যানা-মেরি কিগলে (নিউজিল্যান্ড), কাটেরাইনা মনজুল (ইউক্রেন) ও এস্তার স্তাবলি (সুইজারল্যান্ড)।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে