,

সমালোচিত সেই ছবি নিয়ে ফের স্ট্যাটাস দিলেন অনন্ত জলিল

news-image
অনলাইন প্রতিবেদক : ফাজায়েলে আমল নামের একটি ধর্মগ্রন্থ হাতে নিয়ে বসে আছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা অনন্ত জলিল। এমন একটি ছবি গত ১৯ আগস্ট অনন্ত জলিলের ফেসবুক পেইজে প্রকাশ করা হয়।

এরপরই সেই ছবি নিয়ে সমালোচনা শুরু হয়। অনেকেই বিষয়টি নিয়ে তাকে স্বাধুবাদ জানালেও কেউ কেউ সমালোচনার চোখে দেখেন।

সেই ছবি নিয়ে আজ ফের এক স্ট্যাটাস দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন এই অভিনেতা। তিনি তার স্ট্যাটাসে লেখেন, ‘বন্ধুগন, আমি কোন কিতাবের কমার্শিয়াল বিজ্ঞাপন করছিনা। ফাযায়েলে আমাল কিতাব পড়ার সময় ছবিটি তোলা হয় যার কারণে কিতাবসহ আমার ছবিটি প্রকাশ পায়।  আমি কিতাব পড়ে জ্ঞান অর্জনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। ‘

তিনি আরো লেখেন, ‘আল্লাহতায়ালায় ভাল জানেন কোনটা সঠিক আর কোনটা সঠিক নয়। সঠিক আমল এর জন্য আল্লাহতায়ালার কাছে সবসময় দোয়া করতে থাকি। বন্ধুগণ আমার জন্য দোয়া করবেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি যেন ইসলাম, দাওয়াত ও তাবলিগ এর কাজ করতে সক্ষম হই। বন্ধুগন আমি আজ মুন্তাখাব হাদীস পড়ছি, আল্লাহতালা যেন আমাকে সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন।
-আমিন
– আনন্ত জলিল’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা