,

মালয়েশিয়ায় ছুরিকাঘাতে বাংলাদেশি নিহত

news-image

মালয়েশিয়া প্রতিনিধি : মালয়েশিয়ায় ছুরিকাঘাতে শওকত আলী (৩০) নামে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। ইন্দোনেশিয়ার তিন নাগরিকের হামলায় ও ছুরিকাঘাতে রবিবার স্থানীয় সময় সকাল পৌনে ৮টায় রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ের জালান ইম্বি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শওকত আলীর গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দিতে বলে জানা গেছে।

শওকতের সহকর্মীরা জানান, সকালে শওকত আলী জালান ইম্বির আল-মাহমুদিয়া রেস্টুরেন্টের সামনে ছিলেন। এ সময় ইন্দোনেশিয়ার তিন নাগরিক তাকে এলোপাতারি ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই শওকত আলীর মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। শওকত আল মাহমুদিয়া রেস্টুরেন্টে কাজ করতেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা