,

অভিনয় ছাড়লেন মিমো

news-image

বিনোদন প্রতিবেদক : অভিনয় ছাড়ার ঘোষণা দিয়েছেন অভিনেত্রী লামিয়া মিমো। রবিবার ভোর ৪টার দিকে ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে এ কথা জানান ২০০৯ সালের ‘সুপার হিরো সুপার হিরোইন’ প্রতিযোগিতার বিজয়িনী।

তবে কি কারণে তিনি মিডিয়া থেকে বিদায় নিচ্ছেন তা স্পষ্ট করেননি। যদিও এক মডেল-অভিনেত্রীর প্রশ্নের জবাবে মিমো বলেন, মন বলেছে আর না তাই।

‘সুপার হিরো সুপার হিরোইন’প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনের মাধ্যমে মিডিয়ায় পথচলা শুরু হয় মিমোর। পরে তিনি ২০১১ সালে মোহাম্মদ হোসেন জেমি পরিচালিত ‘কিং খান’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়। তবে পরবর্তী সময়ে নিজের পছন্দ মতো চলচ্চিত্রে অভিনয় করতে না পেরে ছোট পর্দায় নিয়মিত অভিনয় শুরু করেন জনপ্রিয় এই অভিনেত্রী।

এদিকে, অভিনয়কে বিদায় জানালেও এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত ‘সোনা বন্ধু’ সিনেমায় আইটেম গানে দেখা যাবে মিমোকে। তাই বিদায় বললেও এখনই তিনি ভক্তদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছেন না।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা