,

নার্সের চরিত্রে নায়লা নাঈম

news-image

বিনোদন প্রতিবেদক : আলোচিত মডেল নায়লা নাঈম পেশায় একজন দন্তচিকিৎসক। তবে কখনো চিকিৎসকের ভূমিকায় অভিনয় করেননি তিনি। এবার নার্সের চরিত্রে তাঁকে একটি ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা যাবে।

ওয়েব সিরিজটির নাম ‘দ্য লিস্ট’। সিরিজটি নির্মাণ করেছেন আর বি প্রীতম। নায়লা নাঈম ছাড়াও এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন তৌসিফ আহমেদ, তামিম মৃধা, চিত্রনায়িকা তমা মির্জা প্রমুখ।

এ প্রসঙ্গে নায়লা নাঈম বলেন, ‘ওয়েব সিরিজের জন্য নির্মিত নাটকগুলো এখন বেশ জনপ্রিয়। আমার কখনো ওয়েব সিরিজের নাটকে অভিনয় করা হয়নি। এবার প্রথম কাজ করলাম। কাজের অভিজ্ঞতা দারুণ। আশা করছি, দর্শক এই সাত পর্বের সিরিজটি দেখে অনেক আনন্দ পাবেন।’

সিএমভির ব্যানারে নির্মিত এবং মোশন রক-এর কারিগরি সহায়তায় ‘দ্য লিস্ট’-এর পর্বগুলো ধারাবাহিকভাবে ঈদের দিন থেকে টানা সাতদিন সন্ধ্যা ৭টায় সিএমভির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে। এ ছাড়া একই সময়ে সিরিজটি ভিডিও সাইট বাংলাফ্লিক্স-এ দেখা যাবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা