সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অর্জুন কাপুর বনাম শাহরুখ খান

news-image

বিনোদন ডেস্ক : যে সপ্তাহে অর্জুন কাপুরের ‘মুবারাকান’ মুক্তি পায়, তার পরের সপ্তাহেই মুক্তি পায় শাহরুখ খানের ‘যাব হ্যারি মেট সেজাল’-এর। তাই বলিউড-সংশ্লিষ্টরা ধারণা করেছিলেন, ‘যাব হ্যারি মেট সেজালে’র ডামাডোলে দ্বিতীয় সপ্তাহেই দর্শকশূন্যতায় ভুগবে ‘মুবারাকান’। কিন্তু হয়েছে তার উল্টোটা। যেখানে প্রথম সপ্তাহেই মুখ থুবড়ে পড়েছে শাহরুখের ছবি, সেখানে দ্বিতীয় সপ্তাহেও দর্শক হলে গেছেন অর্জুনের ছবি দেখতে। তাই শাহরুখ বনাম অর্জুন যুদ্ধে জিতে গেছেন অর্জুনই।

এত বড় তারকার বিরুদ্ধে জয়ের পর কীভাবে নিজের অনুভূতি প্রকাশ করবেন অর্জুন? বলিউড লাইফ ডটকমকে অর্জুন দিয়েছেন সেটারই জবাব। অর্জুন বলেছেন, ‘আমি মনে করি, অন্য কারো ছবির সঙ্গে নিজের ছবির তুলনা করা উচিত নয়। শুধু ছবি কেন, জীবনের অন্য কোনো ক্ষেত্রেও এটি করা উচিত নয়। চলচ্চিত্রে আমি কী করছি, কেমন কাজ করছি এবং আমার চলচ্চিত্র কেমন সাড়া জাগাচ্ছে—সেগুলোই আমার চিন্তার বিষয়। তবে যদি আপনাকে একান্তই তুলনা করতে হয়, তাহলে আপনার আগের চলচ্চিত্রগুলোর সঙ্গে বর্তমান চলচ্চিত্রের তুলনা করুন। নিজের আগের ছবির সঙ্গে বর্তমান ছবির তুলনা না করে অন্যের ছবির সঙ্গে তুলনা করাটা ঠিক নয়।’

‘মুবারাকানে’র অপ্রত্যাশিত সাফল্যে অর্জুন কাপুর বলেন, ‘আমি মনে করি, বর্তমান সময়ে চার সপ্তাহ ধরে সিনেমা হলে একটি ছবির চলতে পারাটা বিরল। তবে যদি আপনি ভালোবাসা এবং সমর্থন পান, তাহলে আপনি সব সময়ই খুশি থাকবেন, কারণ একটি ছবির পেছনে এই প্রত্যাশাই কাজ করে। আপনি চাইবেন, লোকজন বের হয়ে আসুক এবং গোটা পরিবার নিয়ে ছবি দেখুক ও মজা করুক। আমি মনে করি, বিনোদনটা এখন টাকার সঙ্গে সম্পর্কযুক্ত। তাই প্রত্যেক অভিনেতা-অভিনেত্রীকেই দর্শককে খুশি করতে হয়। যদি গোটা ছবির মাধ্যমে আপনি দর্শকের সঙ্গে সংযুক্ত থাকেন, তাহলে দর্শকও আপনাকে সে ভালোবাসাটুকু ফিরিয়ে দেবে।’

বর্তমানে তিনটি চলচ্চিত্র নিয়ে ব্যস্ত রয়েছেন অর্জুন কাপুর। ডাক্কু সুলতানার বায়োপিকে অভিনয় করবেন অর্জুন কাপুর, যা এ বছরই মুক্তি পাওয়ার কথা রয়েছে। অন্যদিকে ‘সন্দীপ অর পিঙ্কি’ ও ‘ফেরার ও নমস্তে কানাডা’ শিরোনামে আরো দুটি চলচ্চিত্র রয়েছে অর্জুনের হাতে। দুটি ছবিই ২০১৮ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা