,

বন্যার পানিতে ভেসে নেপালি গণ্ডার ভারতে

news-image

আন্তর্জাতিক ডেস্ক :বন্যায় ভেসে যাওয়া এই গন্ডারগুলোর প্রায় সবারই আবাসভূমি হল নেপালের বিখ্যাত রয়্যাল চিতওয়ান ন্যাশনাল পার্ক। প্রতি বছর দেশ-বিদেশের অসংখ্য পর্যটক এই সংরক্ষিত অরণ্যে গন্ডার ও অন্যান্য বন্য প্রাণী দেখতে আসেন।

সর্বশেষ জরিপ অনুযায়ী রয়্যাল চিতওয়ান পার্কে প্রায় ছশোর মতো একশৃঙ্গী গন্ডার আছে। কিন্তু গত কয়েকদিন ধরে নেপালে যে ভয়াবহ বন্যা চলছে তাতে চিতওয়ান অভয়ারণ্যের বহু গন্ডার ভিটেছাড়া হয়েছে। জলের তোড় তাদের ভাসিয়ে নিয়ে গেছে সীমান্তের অন্য পারে ভারতে। নেপালের বন্য প্রাণী বিভাগের কর্মকর্তারা বলছেন, সাম্প্রতিক বন্যায় তাদের দেশ থেকে বেশ কিছু গন্ডার পাশের দেশ ভারতে ভেসে গেছে এবং তারা সেগুলোকে ফিরিয়ে দেওয়ার জন্য ভারতকে অনুরোধ করেছেন।

 

নেপালের চিতওয়ান ন্যাশনাল পার্কের একেবারে গা ঘেঁষেই ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বাল্মীকি টাইগার রিজার্ভ- যেটি ভারতে রয়্যাল বেঙ্গল টাইগারের অন্যতম প্রধান একটি আবাসভূমি। চিতওয়ান ন্যাশনাল পার্কের কর্মকর্তারা বলেছেন, তাদের বেশ কিছু গন্ডার বন্যায় ভেসে ভারতের এই বাল্মীকি টাইগার রিজার্ভে গিয়ে ঠেকেছে বলে তারা জানতে পেরেছেন।

এখন এই গন্ডারগুলোকে ফিরিয়ে দেওয়ার জন্য ভারতের বন্য প্রাণী কর্মকর্তাদের কাছে অনুরোধও জানানো হয়েছে। তবে বন্যার জল আরও না-কমলে গন্ডারগুলো নেপালে ফিরিয়ে দেওয়ার কাজ সহজ হবে না বলেই কর্মকর্তারা মনে করছেন। সারা পৃথিবীতে একমাত্র নেপাল ও ভারতেই একশৃঙ্গী বা এক শিং-ওলা গন্ডার পাওয়া যায়। ফলে এই দুই দেশের কাছেই তাদের এই গন্ডার এক গর্বের সম্পদ।-বিবিসি

 

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর