,

ভারতের উত্তরপ্রদেশে ট্রেন দুর্ঘটনা, নিহত ২৩

news-image

ভারতের উত্তরপ্রদেশের মুজফফরনগরে ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছে। এই ঘটনায় আরো অন্তত ৪০ জন আহত হয়েছে। শনিবার বিকেল ৫টা ৪৬ মিনিটে পুলি থেকে হরিদ্বারগামী উৎকল এক্সপ্রেসের ১৪টি বগি খতৌলী রেল স্টেশনের লাইনচ্যুত হলে এই হতাহতের ঘটনা ঘটে। এরইমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী

রেলমন্ত্রী সুরেশ প্রভু এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, কারও গাফিলতির প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে|

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দুর্ঘটনায় আহত যাত্রীদের চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন। রেলের পক্ষ থেকে উদ্ধারকার্য শুরু করা হয়েছে। রেলমন্ত্রী ট্যুইট করে জানিয়েছেন, তিনি নিজে উদ্ধারকার্যের উপর নজর রাখছেন ।

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। রেলমন্ত্রী ঘোষণা করেছেন, নিহতদের নিকটাত্মীয়কে এককালীন সাড়ে তিন লক্ষ টাকা, গুরুতর জখম ব্যক্তিদের ৫০ হাজার টাকা এবং সামান্য আহতদের ২৫ হাজার টাকা করে দেওয়া হবে|যাত্রীদের সুবিধার্থে জরুরি হেল্পলাইন চালু করেছে রেল কর্তৃপক্ষ।

সূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া।

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর