,

চট্টগ্রামে হজ ফ্লাইট ছাড়তে বিলম্ব, যাত্রীদের দূর্ভোগ

news-image

 

নিজস্ব প্রতিবেদক : পূর্ব ঘোষণা ছাড়া বিলম্ব করায় চরম দুর্ভোগে পড়েছে বাংলাদেশ বিমানের চারশ হজ যাত্রী। হজ যাত্রীদের নিয়ে শনিবার দুপুরে চট্টগ্রাম থেকে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল বাংলাদেশ বিমানের সেই ফ্লাইটটির।

কিন্তু নির্ধারিত সময়ে বিমান না আসায় বিকেল ৪ টায় সৌদির উদ্দেশ্যে বিমানটি যাত্রা করে। বিলম্বে বিমান ছাড়ায় চরম দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের।
বিমান বন্দর সুত্রে জানা যায়, শনিবার দুপুর ১টা ১০ মিনিটে হজ যাত্রীদের নিয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে ফ্লাইটটি চট্টগ্রাম আসতে পারেনি। প্রায় চার ঘন্টা বিলম্বের পর বিকেলে ফ্লাইটটি জেদ্দার উদ্দেশ্যে রওনা দেয়।

ওই ফ্লাইটের হজ যাত্রী মীর আহমেদ সওদাগর বলেন, ফ্লাইট ছাড়তে বিলম্ব হবে তা জানিয়ে দিলে দেরি করে বিমান বন্দরে আসতাম। কিন্তু বিমান কর্তৃপক্ষ এ বিলম্বের কথা জানায়নি। এতে করে চরম দূর্ভোগে পড়তে হয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের