,

এবার রাশিয়ায় ছুরি হামলায় আহত ৮, হামলাকারী নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপের কয়েকটি দেশে সন্ত্রাসীদের ছুরি হামলার পর এবার এ তালিকায় নাম লেখাল রাশিয়া। রাশিয়ার মধ্যাঞ্চলীয় শহর সুরগুতে এক ব্যক্তি ছুরি নিয়ে পথচারীদের ওপর হামলা চালিয়ে আটজনকে আহত করেছে।

এটি সন্ত্রাসী হামলার ঘটনা কি না, তা এখনও নিশ্চিত নয়। হামলাকারী হামলাকারী মানসিক অসুস্থতায় ভুগছিলেন বলে দাবি করেছে অনেকে। পুলিশ হামলাকারীকে হত্যা করেছে বলে রাশিয়ার তদন্ত কমিটির সুরগুত শাখার প্রতিবেদনে বলা হয়েছে।

স্থানীয় সময় সকাল প্রায় ১১টা ২০ মিনিটের দিকে হামলাটি চালানো হয়। এতে কেউ নিহত না হলেও আহতদের চিকিৎসা দিতে হয়েছে বলে তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে। আইন প্রয়োগকারীরা নিহত হামলাকারীর পরিচয় শনাক্ত এবং তার হামলার উদ্দেশ্যে বোঝার চেষ্টা করছেন।

বার্তা সংস্থা তাসকে পুলিশ জানিয়েছে, হামলাকারী মানসিক অসুস্থতায় ভুগছিলেন এমন একটি দাবি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

উরাল পবর্তমালার পূর্বদিকে অবস্থিত খান্তি-মানসি স্বায়ত্তশাসিত এলাকার বৃহত্তম শহর সুরগুত। তিন লাখ ৬০ হাজার বাসিন্দার এ শহরটি রাশিয়ার খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস উত্তোলনের একটি প্রধান কেন্দ্র। -ডেইলি মেইল

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর