,

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল দার্জিলিং

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের দার্জিলিংয়ের সুপার মার্কেট এলাকায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও বেশ কিছু দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। তবে কে বা কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে তা এখনও জানতে পারেনি পুলিশ। জোর তল্লাশি শুরু হয়েছে। শনিবার (১৯ আগস্ট) দার্জিলিংয়ের পুলিশ সুপার অখিলেশ চতুর্বেদী জানিয়েছেন, রাত ১২টা ১৫ মিনিট নাগাদ দার্জিলিংয়ের পুরনো সুপার মার্কেট টাউন এলাকায় শক্তিশালী বিস্ফোরণ হয়। কেউ হতাহত না হলেও ১২টি দোকান পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। এই বিস্ফোরণের কারণ কি, কারা এর পিছনে রয়েছে তা পুলিশ তদন্ত করে দেখছে। দার্জিলিং শহরের একেবারে কেন্দ্রস্থলে পুরনো সুপার মার্কেট এলাকায় এমন বিস্ফোরণ ঘটায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মধ্যরাতে হঠাৎ তীব্র বিস্ফোরণের শব্দে জেগে ওঠেন তাঁরা। রাতে হওয়ায় কোনো প্রাণহানি হয়নি। তবে দিনের ব্যস্ত সময়ে হলে অনেক প্রাণহানির আশঙ্কা ছিল। সূত্র: কলকাতা ২৪*৭

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর