,

কথ বলায় ব্যস্ত চালক, হঠাৎ গর্তে ঢুকল মোটরসাইকেল

news-image

অনলাইন ডেস্ক : চীনের বেইহাই অঞ্চলের গুয়াংশি শহরের একটি ব্যস্ত সড়ক ধরে চলছিলেন এক মোটরসাইকেলচালক।চলন্ত অবস্থায় মোবাইলে কথা বলছিলেন। পিচঢালা রাস্তায় মোটরসাইকেলটিও চলছিল বাধাহীনভাবে। কিন্তু হঠাৎ সেই রাস্তায় তৈরি হয় বিশাল এক গর্ত। আর তাতেই মোটরসাইকেলসমেত উল্টে পড়েন বেখেয়াল সেই চালক।

পুরো ঘটনার একটি ভিডিও এরই মধ্যে ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে। আপলোড হওয়ার পরের প্রথম ঘণ্টায় ভিডিও দেখা হয়েছে ১৪ হাজার বারের বেশি।

চীনের স্থানীয় সংবাদমাধ্যম সাংহাইস্টের খবরে বলা হয়, হঠাৎ রাস্তা ফেটে ৩২ ফুট চওড়া ও ৬ ফুট গভীর গর্ত হয়। অলৌকিকভাবে সেই গর্তে পড়া লোকটির কোনো ক্ষতি হয়নি। এমনকি কারো সাহায্য ছাড়াই সড়কের ওপর ওঠেন তিনি।

চীনে গর্তে পড়ে যাওয়ার ঘটনা নতুন কিছু নয়। চলতি বছরের জানুয়ারিতে একটি ভবনের ভূগর্ভস্থ অংশে ফাঁকা জায়গায় পড়ে যান এক নারী। সেই ঘটনাটিও বেশ আলোচিত হয়েছিল।

ভিডিও দেখুন

https://www.facebook.com/shanghaiist/videos/10156082635836030/

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা