,

হজযাত্রী সংকটের কারণে বিমানের ফ্লাইট স্থগিত

news-image

নিজস্ব প্রতিবেদক : হজযাত্রী সংকটের কারণে আজ শনিবার সকাল ১০টা ২৫ মিনিটের বিজি- ৯০৭৭ ফ্লাইটটি স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ফ্লাইটটির নতুন সূচি নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ আগস্ট বিকেল সাড়ে ৫টায়। তবে এ দিন নিয়মিত ফ্লাইটের বাইরে অতিরিক্ত আরও তিনটি ফ্লাইট হজযাত্রীদের নিয়ে ঢাকা ছাড়বে বলে জানা গেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হজযাত্রী সংকটের কারণে বিমানের একটি নিয়মিত ফ্লাইট স্থগিত করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ শনিবার বিমান ও সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সে মোট ১২টি ফ্লাইট রয়েছে। এর মধ্যে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট সংখ্যা চারটি।

সূত্র আরো জানায়, আজ সকাল সাড়ে ১০টা পর্যন্ত বিমানের ৩টি ও সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের ১টিসহ মোট ৪টি ফ্লাইট যাত্রীদের নিয়ে ঢাকা ছেড়েছে।

উল্লেখ্য, এ বছর শুরুর দিকে পর্যাপ্ত যাত্রী না পাওয়ায় গত ২৭ দিনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৪টি হজ ফ্লাইট বাতিল করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা