,

ঈদ-পরবর্তী স্বাস্থ্য সচেতনতা

news-image

আমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। দীর্ঘ এক মাস রোজা পালনের ক্ষেত্রে খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন ঘটে। তাই ঈদুল ফিতরের দিন খাওয়াদাওয়ার ক্ষেত্রে সবাইকে থাকতে একটু সচেতন হবে। কারণ এ একদিনেই পুরনো প্রায় এক মাসের খাদ্যাভ্যাসে চলে আসে পরিবর্তন। ফলে পরিপাকতন্ত্রের জটিলতায় পড়ার আশঙ্কা থাকে। এতে হতে পারে বদহজম, পেটফাঁপা, বমি, ডায়রিয়াসহ বিভিন্ন অসুখ। ঈদের দিন প্রথমেই বেশি বেশি খাবার খাওয়া উচিত নয়। ধীরে ধীরে খাবারের পরিমাণ বাড়ানো ভালো। ঈদে মিষ্টি, কেক, বাদাম, চর্বিযুক্ত খাদ্য খেতে হবে কম পরিমাণে। সেই সঙ্গে অতিরিক্ত খাদ্য গ্রহণ ও মসলাযুক্ত খাদ্য গ্রহণ থেকে যতটা সম্ভব বিরত থাকতে হবে। ঈদের দিন অনেকেই বুকজ্বালা, বদহজম সমস্যায় ভোগে। হঠাৎ করে অনিয়ন্ত্রিতভাবে খাবার গ্রহণে পরিপাকতন্ত্রের এসব সমস্যা হয়। ঈদের প্রথম দিন মানুষের খাদ্যগ্রহণের যে বিশাল পরিবর্তন ঘটে, এ জন্য এ সময়ে অনেকেই পেটের সমস্যায় পড়েন।ওই দিন অতিরিক্ত পরিমাণে চিনি ও চর্বিযুক্ত খাদ্যগ্রহণের কারণে রক্তে চিনি, চর্বির পরিমাণ বেড়ে উচ্চরক্তচাপ, মুটিয়ে যাওয়া এমনকি হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে দেয়। তাই যারা ডায়াবেটিস ও উচ্চরক্তচাপে ভুগছেন, তাদের অবশ্যই ঈদের দিনগুলোয় খাবারের েেত্র হতে হবে অনেক বেশি সচেতন। একই সঙ্গে অতিরিক্ত পরিমাণে মাংস খাওয়ার কারণে হতে পারে বদহজম ও কোষ্ঠকাঠিন্য। ঈদে অনেকেই খুব বেশি পরিমাণে কার্বনেটেড পানি গ্রহণ করেন, যা মোটেও উচিত নয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা